E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যা করলে কঠোর ব্যবস্থা’

২০২১ নভেম্বর ২১ ১৭:৪৭:০০
‘বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যা করলে কঠোর ব্যবস্থা’

নিউজ ডেস্ক : বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রবিবার (২১ নভেম্বর) তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যা সংক্রান্ত কিছু খবর আমাদের নজরে পড়েছে। হাতির উপদ্রপ থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় জিআই তার দিয়ে বেষ্টনি তৈরি করে তাতে বিদ্যুতের লাইন সংযুক্ত করা হয়েছে। এতে যখন কোনো হাতি ওই এলাকায় প্রবেশ করতে যাচ্ছে তখন বিদ্যুতের শকে মারা পড়ছে। এই প্রবণতা খুবই মারাত্মক, বন্যপ্রাণী এবং মানুষের জন্যও।

পোস্টে তিনি আরও বলেন, এভাবে কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। বিদ্যুতের লাইন ব্যবহার করে ভবিষ্যতে এমন কোনো অপকর্ম করলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।

(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test