E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

২০২১ নভেম্বর ২১ ২০:৩১:৫৬
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে সাতারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফুল ইসলাম (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৩২)।

আরিফুলের স্ত্রী মেঘলা আক্তার বলেন, সাতারকুল এলাকায় আমার স্বামীর একটি নিজস্ব ওয়ার্কশপ রয়েছে। ওই ওয়ার্কশপের পাশে একটি কারখানায় গ্রিলের ওয়েলডিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test