করোনায় মামলা কমেছে, বেড়েছে ধর্ষণ-নারী নির্যাতন
স্টাফ রিপোর্টার : করোনা মহামারির মধ্যে দেশে মামলার সংখ্যা কমেছে। তবে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতনের হার। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সোমবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রুলস অব বিজনেস অনুযায়ী প্রতি অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগের সম্পাদিত কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়ে থাকে।
২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের উল্লেখযোগ্য তথ্য-উপাত্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত অর্থবছরে মোট মামলার সংখ্যা ছিল ছয় লাখ ৬১ হাজার। চলতি অর্থবছরের শেষে এসে দেখা যায় পাঁচ লাখ ৬৯ হাজার ৩৬২টি মামলা হয়েছে। মামলা কমেছে প্রায় ৯১ হাজার।
তিনি বলেন, ‘গত অর্থবছরে ডাকাতির মামলা ছিল ৩৩৬টি, এ বছরে ৩২১টি। রাহাজানি ছিল ৯১৯টি, এ বছরে বেড়ে হয়েছে এক হাজার ৪৮টি। অস্ত্র আইনে মামলা ছিল দুই হাজার ১৬৭টি, এ বছর এক হাজার ৭৪৭টি। খুনের মামলা ছিল তিন হাজার ৪৮৫টি, এ বছরে তিনি হাজার ৪৫৮টি।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, গত বছরে ধর্ষণ মামলা ছিল পাঁচ হাজার ৮৪২টি, এ বছরে সাত হাজার ২২২টি। নারী নির্যাতন ছিল ১২ হাজার ৬৬০টি, এবার বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৬৭টি। গত অর্থবছরে এর আগের বছরের চেয়ে ধর্ষণ বেড়েছে এক হাজার ৩৮০টি ও নারী নির্যাতন বেড়েছে এক হাজার ৯৭টি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ৩০ জুন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট আমাদের কাছে এসেছে। তবে নির্বাচন বা তেলের ঘটনাগুলো আসেনি।
মামলা প্রায় ৯০ হাজার কমে গেছে। ডিজিটাল আদালত হওয়ার ফলে বাসায় থেকে বা অন্য স্থানে থেকে মামলাগুলো পরিচালনা করা হয়েছে বলে জানান সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজস্ব আদায়ের পরিমাণ তিন লাখ ২৮ হাজার ৫৮২ কোটি টাকা, রাজস্ব আদায় বৃদ্ধির হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। রপ্তানির পরিমাণ ১৫ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে মোট ৫৪ হাজার ৪৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০২০-২১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতের অর্থ বরাদ্দ ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকায় উন্নীত হয়, যা জাতীয় বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ এবং জিডিপির ৩ দশমিক ০১ শতাংশ।
(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের সাড়ে ৭ কোটি মানুষ
-1.gif)








