E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিএমপির মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৪

২০২১ নভেম্বর ২৩ ১০:৪৪:১৮
ডিএমপির মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৪

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি জানান, গ্রেফতার ৪৪ জনের কাছ থেকে ১৭ হাজার ৪৩৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ২১ কেজি ১০০ গ্রাম ৪৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test