E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছিনতাইকারী ধরতে বেরিয়ে এলো কিশোর গ্যাং ‘ভাইব্বা ল কিং’

২০২১ নভেম্বর ২৩ ১৭:০২:১১
ছিনতাইকারী ধরতে বেরিয়ে এলো কিশোর গ্যাং ‘ভাইব্বা ল কিং’

মোহাম্মদ সজীব, ঢাকা : রাজধানীতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, ঠেকাতে, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। কিশোর গ্যাং গ্রুপটির নাম ‘ভাইব্বা ল কিং’। তারা মূলত মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে থাকে।  রাজধানীর বেশকিছু এলাকা ছিনতাইয়ের হটস্পট হিসেবে পরিচিত। এসব এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও চুরির ঘটনা প্রতিদিনের চিত্র। এমন একটি চক্রকে গ্রেফতার করেছে র‍্যাব ছিনতাই, চুরি ও চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন কিশোর গ্যাংকে গ্রেফতারের তথ্য জানিয়ে ঢাকার  ছিনতাই প্রবণ এলাকার নাম বলেন। এসব এলাকায় তাদের গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভাইব্বা ল কিং গ্রুপ গত দুই বছর ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, নবীনগর, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। এই গ্রুপে আরও সদস্য রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খন্দকার আল মঈন বলেন, ছিনতাইয়ের শিকার মানুষ অভিযোগ করতে চায় না। এ জন্য আসামিদের গ্রেফতার করতে কিছুটা সমস্যা হয়। তবে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওইসব এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করেছি। তারা ওইসব এলাকায় প্রায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা আক্রমণ করে ভীতির পরিবেশ সৃষ্টি করে। এসব ফুটেজ আমরা সংগ্রহ করেছি।

‘ভাইব্বা ল কিং’ গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)। অন্যরা হলো- রুমন (১৮), উদয় (১৯), নয়ন (১৮), শাকিল (১৯) ও জাহিদ (১৮)। এরা ছাড়াও তিন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা “ভাইব্বা ল কিং ” নামক একটি সংঘবদ্ধ গ্রুপের সদস্য। অতঃপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে চাঁদ উদ্যান সংশ্লিষ্ট সাত মসজিদ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলের গ্যাং লিডার শরীফ মোহন (১৮), পিতা-জামাল, ঢাকা এবং অপর সদস্যরা যথাক্রমে মোঃ উদয় , পিতা-মোঃ কবির, ঢাকা, মোঃ শাকিল (১৯), পিতা-মোঃ আলাল উদ্দীন, ঢাকা, মোঃ নয়ন (১৮), পিতা-জুলফিকার আলী ভুট্ট, ঢাকা, মোঃ জাহিদ (১৮), পিতা-মোঃ ফরিদ, ঢাকা’দেরকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়। অভিযানে ৪টি লোহার দেশীয় তৈরী ছুরি, ১টি স্টিলের হাতলযুক্ত কুঠার, গাঁজা ৫০ পুরিয়া, ২টি স্টীলের তৈরি ছোরা, ১টি স্টীলের তৈরি হোল্ডিং চাকু, ১টি প্লাষ্টিকের পিস্তল সদৃশ্য, ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি এবং ৩টি মোবাইল জব্দ করে র‌্যাব।

এই গ্রুপের সদস্যরা এক সময় ‘লেবেল হাই গ্যাং’ গ্রুপের সদস্য ছিল। ২০১৬-১৭ সালের দিকে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল হয়। এরপর সেখান থেকে বেরিয়ে শরীফের নেতৃত্বে তারা ‘ভাইব্বা ল কিং’ গ্রুপ তৈরি করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

(এসকে/এসপি/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test