দেশে তৃতীয়বারের মত ‘ভূমি সংগ্রাম দিবস’ পালিত
স্টাফ রিপোর্টার : ২৭ নভেম্বর বিকাল ৩ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষাণী সভা, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ আদিবাসী সমিতির যৌথ উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভানেত্রী শামীম আরা, বাংলাদেশ কৃষক ফেডারেশন এর কেন্দ্রীয় সহ—সভানেত্রী রেহেনা বেগম, কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের সভাপতি মোঃ শাহাবুদ্দীন মাতুব্বর ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নের আফরোজা বেগম, বাংলাদেশ কিষাণী সভার নেত্রী আশা মণি, নাসরিন সুলতানা, কাজি রেনু, উপকূলীয় অঞ্চলের ভূমি আন্দোলনের নেতা সাইফুল মেম্বার প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯১ সালের ২৭ নভেম্বর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হাসপাতাল মাঠে ১৫ হাজার কিষাণ—কিষাণীদের সমাবেশে কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খান দশমিনা উপজেলার ৪টি চরের ২২ হাজার একর খাস জমি ভূমিহীনদের দখল করার ঘোষণা দেন। কমরেড সাত্তার খানের ঘোষণা অনুযায়ী ১৯৯২ সালের ১ জানুয়ারি ত্রিশ হাজার ভূমিহীন কিষাণ—কিষাণী অর্থাৎ ৮ হাজার ভূমিহীন পরিবার চর বাঁশবাড়িয়া, চরহাদী ও চর শাহজালাল ও চর বোরহানের খাসজমি সরকারের ভূমি নীতিমালা অনুযায়ী ভূমিহীনরা দখল করে। চর দখল করতে গিয়ে চরহাদীতে ভূমিহীন নেতা নজির দেওয়ান শহীদ হন।
বক্তারা আরো বলেন, দেশব্যাপী সংগঠনের নেতৃত্বে ভূমিহীনদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ৭৬ হাজার একর খাসজমি এযাবৎ দখলে নেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ বন্দোবস্তের আওতায় এসেছে। দেশে খাসজমির আন্দোলনের লড়াই করতে গিয়ে ভূমিহীন নেতা নজীর দেওয়ান, নারায়ন, ইসাহাক মোল্লা, জায়েদা বেগম ও আব্দুল করিম জীবন দিয়েছে। বহু ভূমিহীন নেতা জেল খেটেছে এবং পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করেছে। তাদের ত্যাগ স্মরণীয় করে রাখার জন্য গত ১৪ এপ্রিল ২০১৮ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় চরহাদিতে চর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিহীন কিষাণ—কিষাণীদের ৫ হাজার প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে ২৭ নভেম্বরকে ‘ভূমি সংগ্রাম দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
বক্তারা আরো বলেন, ‘ভূমি সংগ্রাম দিবস’ হচ্ছে দুনিয়ার সকল ভূমিহীনদের সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত হওয়া এবং ভূমিহীনদের মধ্যে সংহতি গড়ে তোলার দিবস।
বক্তারা প্রকৃত ও সমন্বিত ভূমির সংস্কার করা, দেশের সকল খাস ও পতিত জমি, অনুপস্থিত মালিকানা জমি ও জলাভুমি প্রকৃত ভূমিহীন ও জেলেদের মাঝে বন্দোবস্ত দেওয়া, কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রদান, দ্রব মূল্য দাম কমানো, কৃষকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সকল প্রকার কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
(পিআর/এসপি/নভেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








