E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১ ডিসেম্বর থেকে নগর পরিবহন চালু সম্ভব নয় 

২০২১ নভেম্বর ২৮ ১৬:২৫:১৩
১ ডিসেম্বর থেকে নগর পরিবহন চালু সম্ভব নয় 

স্টাফ রিপোর্টার : বাস মালিকদের অসহযোগিতার কারণে আগামী ১ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত বাস চলাচল সম্ভব হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মেয়র তাপস। তিনি এই কমিটির আহ্বায়ক।

বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে এই পাইলট রুটে ১০০টি বাস চলার কথা ছিল। এর নাম দেওয়া হয়েছিল নগর পরিবহন।

(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test