উৎপাদন বাড়াতে শ্রমিকদের পুষ্টিকর খাবার নিশ্চিত জরুরি
স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের বড় অংশ অপুষ্টির শিকার। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু তৈরি পোশাক শিল্পেই শ্রমিকদের মধ্যে শতকরা ৪৩ জন নারী অপুষ্টিতে ভুগছেন।
এছাড়া ২০০৫ সালে প্রকাশিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) রিপোর্ট অনুযায়ী, অপুষ্টির কারণে শ্রমিকের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা ২০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। এই প্রেক্ষাপটে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকের নিরাপদ এবং পুষ্টিকর খাবার গ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।
রবিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘কর্মক্ষেত্রে পুষ্টি কার্যক্রম: শিক্ষণ বিনিময়’ বিষয়ক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন বক্তারা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। এতে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত এবং উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি ৪৮ বছর আগে পুষ্টি বিষয়টিকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। সে কারণেই জনস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকের নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে মনোযোগ দেওয়া জরুরি। এছাড়া যারা খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িত তাদেরকেও নিরাপদ ও পুষ্টির বিষয়টি বিবেচনা করতে হবে।
সেমিনার থেকে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ের মাধ্যমে একটি ‘ওয়ার্কফোর্স নিউট্রিশন অ্যালায়েন্স’ তৈরির ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা হয়।
শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই-এলাহীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশস্থ নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান্নে ভান লিউওয়েন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গৌতম কুমার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ সার্ভিসেস ডিভিশনের অতিরিক্ত সচিব ও সান (স্কেলিং আপ নিউট্রিশন) ফোকাল কাজী জেবুন্নেসা বেগম, গেইন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান ও বিকেএমইএ’র নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম ও অন্যান্য সংশ্লিষ্ট নেতারা। অনুষ্ঠানে শ্রমিকদের পুষ্টির গুরুত্ব বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন গেইন বাংলাদেশের পোর্টপোলিও লিড মনিরুজ্জামান বিপুল।
এছাড়া অনুষ্ঠানে গেইন পরিচালিত পুষ্টি বিষয়ক প্রকল্প ‘স্বপ্ন’র চূড়ান্ত মূল্যায়নের গবেষণায় ফলাফল তুলে ধরা হয়। এতে বলা হয়, পোশাক কারখানার কর্মীদের কাজের গতি বাড়াতে দুপুরের পুষ্টিকর খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় আরও বলা হয়, প্রশিক্ষিত ‘পুষ্টি বন্ধুর’ মাধ্যমে অন্য সব কর্মীদের পুষ্টি জ্ঞান প্রদানের বিষয়টি কার্যকর ও বাস্তবসম্মত।
(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
-1.gif)








