‘আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে না’
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করা হচ্ছে না। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তদন্ত করা হবে।
রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে ঢাকা মহানগর উত্তরের ৪৪নং ওয়ার্ডের ‘ত্রি-বার্ষিক ইউনিট আওয়ামী লীগের সম্মেলন-২০২১’ এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বের সঙ্গে ডিউটি করে যাচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি কোনো যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হলে সেগুলো চলাচলে সহযোগিতা করছে তারা।
রাজধানীর উত্তরখানে একটি ফায়ার সার্ভিস ও একটি পুলিশ ফাঁড়ির জন্য নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল বলেন, নতুন থানা হতে সময় লাগবে। দুবার কাগজপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে হবে। তাই আমি ডিসিকে বলবো, এলাকার জনগণের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প করে দেওয়ার জন্য। একইসঙ্গে ডিজি ফায়ারকে বলবো- তারা যেন ইন্সপেকশন করে সুবিধাজনক স্থানে এটার একটা ব্যবস্থা করেন।
রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানের সড়কে ইজিবাইকের কারণে সৃষ্ট যানজট নিরসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি উত্তরা বিভাগের ডিসিকে (উপ-পুলিশ কমিশনার) বলবো- যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন আপনি ওনার সঙ্গে আলোচনা করে যানজট কন্ট্রোল করার ব্যবস্থা করেন।
স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসমাগম দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনিট আওয়ামী লীগের এ দৃশ্য, এ অভিজ্ঞতা আমি কোনো দিন দেখিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। প্রধানমন্ত্রী যা বলেন তা-ই করেন। সেজন্যে আজ তার আকাশচুম্বী জনপ্রিয়তা। এ জায়গায় কাউকে ভাড়া করে আনা হয়নি, কাউকে পয়সা দিয়ে আনা হয়নি। আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন, এটাই প্রমাণ করে।
তিনি বলেন, আজ বাংলাদেশে কোনো খাদ্যের অভাব নেই। কোনো কিছুরই অভাব নেই। সারাদেশের গৃহহীনদের তালিকা করে তাদের বাসস্থানের ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
-1.gif)








