‘বিএনপির শেখানো বক্তব্য দিয়েছেন খালেদার চিকিৎসকরা’
স্টাফ রিপোর্টার : বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই খালেদা জিয়ার চিকিৎসকরা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৯ নভেম্বর) ক্যাবল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কালকে আমি টেলিভিশনে দেখেছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বিবৃতি দিয়েছেন। ড্যাবের দপ্তর সম্পাদক ফখরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি বিবৃতি ছিল। আরেকজন ডাক্তার কালকে সংবাদ সম্মেলন করেছেন। এরা সবাই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং ড্যাবের শীর্ষস্থানীয় নেতা। ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, আমি তো ডাক্তার নই, তবে আমি কেমিস্ট। আমার বেসিক পড়াশোনা রসায়ন শাস্ত্রে।
‘ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, যেন এটি শুধুমাত্র (খালেদা জিয়ার চিকিৎসা) ইউকেতে আছে, আর জার্মানি ও ইউএসএতে আছে। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, ভারতে তো নেইই, সিঙ্গাপুর, ব্যাংককেও নেই। এখন ইউরোপের অনেক মানুষ সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন। আমেরিকার অনেকেও সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন। সারা দুনিয়ার অনেক মানুষ ব্যাংককেও চিকিৎসা করতে আসেন। ডাক্তার সাহেব কীভাবে বললেন যে সেখানে অবশ্যই নেই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে? ইউকে, জার্মানি আর ইউএসএতে চিকিৎসা আছে? এই কথার মাধ্যমে, ওনার বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, গতকাল ডাক্তারা যে বক্তব্য দিয়েছেন সেগুলো বিএনপির শেখানো বক্তব্য।’
তিনি আরও বলেন, বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। যেসব ডাক্তার বিবৃতি দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন তাদের বেশিরভাগই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে ডাক্তারদের মধ্যেও নিয়ে গেছেন। গতকালের বক্তব্যের মধ্য দিয়ে এটিও প্রমাণিত হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুমকি দিয়ে বলেছেন দেশে বিশৃঙ্খলা না চাইলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, বিএনপি মহাসচিব যদি এ কথা বলে থাকেন এজন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে বলে আমি মনে করি। কারণ উনি যে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন উনি নিজেই স্বীকার করেছেন, এটি একটি ফৌজদারি অপরাধ। ওনারা অতীতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, দেশের মানুষ তাদের আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।
(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০২১)
পাঠকের মতামত:
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
-1.gif)








