E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

২০২১ নভেম্বর ২৯ ১৭:২৪:০৯
গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test