কয়েক মাস ধরে মুরাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছি : তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কয়েক মাস ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। কয়েক মাস ধরে তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। তার কিছু বক্তব্য ঘটনা আসলে সরকার ও দলকে বিব্রত করেছে।
তিনি আরও বলেন, সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। সে অনুযায়ী তার সাইন করা পদত্যাগপত্র একটু আগে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার পিআরও। তার সবগুলো ঘটনা, পুরো বিষয়টি আসলে দুঃখজনক।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন। সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তার সুস্থতা ও তার মঙ্গল কামনা করি।
মুরাদ হাসানের মধ্যে আপনি কী পরিবর্তন দেখেছিলেন জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, দেখুন, আমার কাছে মনে হয়েছে তিনি আগে যে রকম ছিলেন। গত তিন মাস ধরে একটা পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডে আমরা সেটি মনে হচ্ছিল।
দু-একটা পরিবর্তনের কথা যদি বলতেন- এ বিষয়ে তিনি বলেন, তিনি আগে যে রকম হয়ে সেটা থেকে ভিন্ন মনে হয়েছে আমার। এটা আমার পারসোনাল অবজারভেশন, এটা তো আমি সবিস্তারে বলতে পারব না। কারণ এটা অনুভবের বিষয় সেটা আমি এখানে সেভাবে প্রকাশ করতে পারব না।
তার মধ্যে তেমন অস্থিরতা দেখেছেন কিনা- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, আমি তো চিকিৎসক নই আসলে, আমি ডাক্তার হলে বলতে পারতাম আসলে কী?
তার সুস্থতা কামনা করছেন, তিনি কি কোন ধরনের অসুস্থতায় রয়েছেন- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যেকোনো মানুষের তো সুস্থতা কামনা করা যায়। আপনারও সুস্থতা আমি কামনা করতে পারি, আপনি যাতে অসুস্থ না হন।
ডা. মুরাদ সংসদ সদস্য আছেন, দলেও তার পদ আছে। সেটি কীভাবে দেখছেন- এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, সেই বিষয়ে জামালপুর জেলা আওয়ামী লীগ বলতে পারবে, তারাই সিদ্ধান্ত নেবেন।
‘সংবিধানে আছে কারও নৈতিক স্খলন হলে প্রধানমন্ত্রী যে কাউকে পদত্যাগ করতে বলতে পারেন। দলের বিষয়টি দল বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি যেহেতু জেলা আওয়ামী লীগের কর্মকর্তা জেলা আওয়ামী লীগ সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সমীচীন হবে বলে আমি মনে করি না।’
কয়েক মাস ধরে পরিবর্তন লক্ষ্য করেছেন, এতদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন, দলের সঙ্গে পরামর্শ না করেই দিয়েছেন। যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
মুরাদ হাসান বলেছেন তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েই বক্তব্য দেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, আমার জানা নেই। আমি জানি না প্রধানমন্ত্রীকে এ সমস্ত কথা বলেছেন। প্রধানমন্ত্রী সবসময় এই ধরনের কথা বলা অ্যালাও করেন...আমি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছি। দল বিব্রত হয়, সরকার বিব্রত হয় এই ধরনের কথা ও কর্মকাণ্ড প্রধানমন্ত্রী কখনও কারো জন্য অ্যালাউ করেন না।
সংসদ সদস্য পদের বিষয়ে কী হবে- এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য তো কেউ চাইলেই বাদ দিতে পারবে না।
আপনি কী মনে করেন না মুরাদ হাসান মানসিকভাবে সুস্থ নন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুরাদ হাসান আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমাদের কোনো কাজে কখনও বাধা হয়ে দাঁড়াননি। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল এবং তিনি যাতে ভবিষ্যতে শারীরিকভাবে সুস্থ থাকেন সেই কামনা করি।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি অনলাইন সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন। এরপরই প্রতিমন্ত্রী মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে।
এরপর সোমবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি তাকে আগামীকালের মধ্যে পদত্যাগ করতে বলেছেন। আমি আজ রাত ৮টায় তাকে বার্তাটি পৌঁছে দিই।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২১)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








