E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সম্পর্কে ফাটল ধরাতে পারে এমন কোনো ঘটনা ভারত দেখতে চায় না’

২০২১ ডিসেম্বর ০৮ ০৮:৪৬:৫৬
‘সম্পর্কে ফাটল ধরাতে পারে এমন কোনো ঘটনা ভারত দেখতে চায় না’

স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের চমৎকার ‘সোনালি অধ্যায়ে’ ফাটল ধরাতে পারে।

সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে আরও বলেন, তারা এমন কোন ঘটনাও দেখতে চায় না যা বাংলাদেশ-ভারতের সম্পর্কে কোনো ধরনের ফাটল ধরাতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি সৌজন্য বৈঠক ছিল। আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছে।

ড. মোমেন বলেন, সংক্ষেপে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা ও পানিবণ্টনসহ বেশ কয়েকটি অমিমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি আরও বলেন, তারা আমাদের সীমান্তের অবাঞ্ছিত ঘটনা রোধে একটি ফর্মুলা দিয়েছে। দুই দেশের মধ্যে পানিবণ্টন সমস্যা সমাধানে পরবর্তী যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক আয়োজনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও ঢাকা ভারতকে আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্ককে মধুর বলে অভিহিত করে ড. মোমেন বলেন, দুই দেশ এটিকে আরও উন্নত করতে চায়।

শ্রিংলা মঙ্গলবার সকালে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে এবং আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতিতে সহায়তা করার জন্য দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।

ভারতীয় পররাষ্ট্র সচিব আগামীকাল নয়াদিল্লি ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test