‘দুর্ঘটনায় দোষ শুধু চালকদের নয়, দরকার জনসচেতনতা’
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শুধুমাত্র গাড়ির চালকদের ওপর আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। কারণ, দুর্ঘটনার জন্য দোষ শুধু চালকদের নয়। এজন্য দরকার জনসচেতনতা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড আয়োজিত ‘আকাশ-সড়ক-রেল-নৌপথ দুর্ঘটনার সংখ্যা-কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান খানের এমন বক্তব্যের ঠিক কয়েক ঘণ্টা আগেই বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি হয়। অনেকেই অগ্নিদগ্ধ অবস্থায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া।
তবে চলাচলে সময় ট্রাফিক আইন মানাসহ সতর্ক থাকার প্রতি ইঙ্গিত করে সাবেক নৌমন্ত্রী বলেন, রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা না বলা, যত্রতত্র পারাপার না হওয়া এবং ট্রাফিক আইন মানার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। দুর্ঘটনার জন্য শুধু চালকেরা দায়ী নয়। রাস্তার মাঝখান দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাবেন, তখন একটা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ করতে না পারলে চালকের দোষ দেওয়া হয়, এ বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে।
সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকেরা দায়ী নয়- দাবি করে তিনি বলেন, জনসচেতনতার পাশাপাশি চালকদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলে তবেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
শাহজাহান খান আরও বলেন, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনাসহ উত্তরবঙ্গের ঢাকাগামী ট্রাক ও লং রোডে যেসব ট্রাক চলাচল করে সেসব গাড়ির চালকদের দিনের পর দিন রাস্তায় থাকতে হয়। তাদের বিশ্রামের জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক চারটি টার্মিনাল নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন। সেসব টার্মিনালে ট্রাকচালকদের জন্য সব সুযোগ-সুবিধা থাকবে। আমি মনে করি, অবশ্যই এর সুফল কয়েক বছর পর পাওয়া যাবে। আগে আমাদের দাবি ছিলো হাইওয়ে রোডগুলো ফোর লেন ও সিক্স লেনের, এখন কিন্তু তা হচ্ছে।
তিনি বলেন, চালকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না দিয়েই আমরা বলি, বেপরোয়া গতির গাড়ির জন্য দুর্ঘটনা হয়, এজন্য ড্রাইভার দায়ী। আমি অস্বীকার করবো না যে, ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায় না। কিন্তু এজন্য ড্রাইভারদের এককভাবে দায়ী করা যাবে না। ড্রাইভারদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। তবে এমন যদি কেউ মনে করে সড়ক দুর্ঘটনা একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে, সেটা সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে সড়ক দুর্ঘটনা নেই। সর্বনিম্ন দুর্ঘটনার দেশগুলোতেও বছরে দুই থেকে আড়াই শতাংশ দুর্ঘটনা ঘটে।
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও মহাসচিব শান্তা ফারজানা প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ আগস্ট ২০২৬
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
-1.gif)








