‘আমলারা নিরপেক্ষ হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব’
স্টাফ রিপোর্টার : যাদের আমলাতন্ত্রের দায়িত্ব দেওয়া হয় তারা যদি দলীয়করণকে পাশ কাটিয়ে কাজ করে তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেক্ষেত্রে আর সার্চ কমিটির প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বিজয়ের ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রেজাউল হোসেন বলেন, ‘জনগণকে বুঝাতে হবে ভোট হচ্ছে তাদের নাগরিক অধিকার। আর এটা বুঝাতে পারবে একমাত্র নির্বাচন কমিশন, তাহলে মানুষের ভোটের প্রতি আগ্রহ বাড়বে ও সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করছে কিন্তু দুঃখের বিষয়—বাংলাদেশের স্বাধীনতার যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল জাতি তা ভোগ করতে পারেনি। বাংলাদেশের রাজনীতির শিষ্টাচার আজ শূন্য হতে চলছে। বাংলাদেশ নাগরিক জোট গণতন্ত্রের চর্চা করে এগিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রমনা সব দলের সঙ্গে একমত পোষণ করে নতুন প্রজন্মের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
সভার সভাপতি এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন, ‘জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলেও দেশের মানুষের কপালে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের অধিকার পথে পথে হোঁচট খেয়ে চলছে। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে কোনো অপ্রচার ও অপচেষ্টা নতুন প্রজন্ম মেনে নেবে না। নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে তাদের দেশের ইতিহাস চর্চা করে জাতির কাঙ্ক্ষিত ও প্রত্যাশা পূরণ করবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন বটে কিন্তু সেটা সাধারণ নাগরিকদের নাগালের বাহিরে। বাংলাদেশে রাজনৈতিক শিষ্টাচার আজ প্রায় শেষ। ৫০ বছরের বাংলাদেশের ইতিহাসে রাজনীতি নামে লুটপাট করে দেশের সম্পদ বিদেশের মাটিতে পাচার করে দেশের সিংহভাগ নেতা আয়েশি জীবনযাপন করছে।’
বিএনজে চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, অ্যাড. মো. ইয়ারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইকবাল হোসেন, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বিএনজের উপদেষ্টা কমিটি সদস্য অ্যাড. গিয়াস উদ্দিন হাওলাদার, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহম্মেদ খান প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ আগস্ট ২০২৬
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
-1.gif)








