‘মুজিববর্ষ’ বানানে ভুলের জন্য ক্ষমা চাইলো কর্তৃপক্ষ
স্টাফ রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের ডায়াসে ‘মুজিববর্ষ’ বানানে ভুলের জন্য ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম এ তথ্য জানান।
দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা মানুষ যখন তার ভুলের জন্য ক্ষমা চায় তখন আর কি বলার থাকে? কামাল আবদুল নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।
এর আগে ১৬ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান হয়। সেখানে দেশবাসীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা। ওই শপথানুষ্ঠানের মঞ্চের ডায়াসে লেখায় ভুল চিহ্নিত হয়। সেখানে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ’ লেখার বদলে লেখা হয়েছে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’। অর্থাৎ ‘মুজিববর্ষ’ বানান থেকে একটি ‘ব’ বাদ গেছে। এতে শব্দটি অসম্পূর্ণ হয়ে পড়ে। যদিও শপথপত্রে ‘মুজিববর্ষ’ বানান সঠিকভাবে লেখা ছিল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দক্ষ নেতৃত্ব ও মানবিক নেতা আর আসবে না। পাকিস্তান বার বার বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু তাকে দামিয়ে রাখতে পারেনি। বারবার মৃত্যুর মুখে থেকে ফিরে বাংলার মানুষের জন্য কথা বলেছেন বঙ্গবন্ধু। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে নিয়োজিত রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তানিরা যখন কবর খুঁড়ে তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমাকে যদি হত্যা করো তবে আমার লাশটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিও।
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে তিনি বলেন, আগুনের সব খোঁজে রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুর্ঘটনা কবলিতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে খোঁজ নিতেও নির্দেশনা দিয়েছেন।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় কমিটির আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা হবে। ১২-১৭ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন মেলা হবে টুঙ্গিপাড়ায়।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ আগস্ট ২০২৬
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
-1.gif)








