E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লঞ্চে নিহতদের স্মরণে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন ২৬ ডিসেম্বর

২০২১ ডিসেম্বর ২৫ ২২:৩৫:২৭
লঞ্চে নিহতদের স্মরণে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন ২৬ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার : বরিশালে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদেরকে সরকারিভাবে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে। 

জাতীয় প্রেসক্লাবের সামনে ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিব্য কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।

মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখবেন পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর সিনিয়র সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

(পিআর/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test