‘লঞ্চে অগ্নিকাণ্ডে গাফিলতির শাস্তি নিশ্চিত করতে হবে’
স্টাফ রিপোর্টার : যাদের গাফিলতির কারণে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি বলেছেন, যাদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটলো, যারা অবহেলা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে বেশ কয়েকজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (২৭ ডিসেম্বর) তাদের সঙ্গে দেখা করে কথা বলেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান নাছিমা বেগম।
দগ্ধদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না, কেন সেটা করতে পারলো না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে আমরা মনে করি। যাদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এটাই কমিশন থেকে আমরা প্রত্যাশা করি।
তিনি বলেন, কমিশন আরও মনে করে যেখানে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য জনগণ চলাচল করে সে ধরনের গণপরিবহনে যাতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং প্রশিক্ষিত জনবল থাকে। শুধু নির্বাপণের ব্যবস্থা থাকলেই হবে না। কীভাবে নির্বাপণ করতে হয় সেটা জানতে হবে।
নাছিমা বেগম বলেন, যারা ফিটনেস সার্টিফিকেট দেয়, কিসের ওপর ভিত্তি করে ফিটনেস সার্টিফিকেট দেয়? বছরের পর বছর শুধু দিয়ে গেলেই হবে না, সেই যানবাহন চলার উপযোগী কি না, ইঞ্জিনগুলো সচল আছে কি না ঠিকঠাক কাজ করছে কি না তা দেখতে হবে। অগ্নিনির্বাপণের যে যন্ত্রপাতি আছে সেগুলো সঠিক সময়ে পরিবর্তন করা হচ্ছে কি না, মেয়াদ ঠিক আছে কি না সেগুলো দেখার জন্য প্রত্যেকটা জায়গায় কর্তৃপক্ষ আছে। তাদের ঠিকঠাক কাজ করতে হবে। আর যেন আমাদের জনজীবনে এধরনের দুর্ভোগ নেমে না আসে।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান আরও বলেন, ভালো লাগলো যে, এতকিছুর মধ্যেও মানুষের মুখে হাসি আছে। এতে বোঝা যায় এখানকার ডাক্তার-নার্সরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন। রোগী এবং রোগীর স্বজনরা সবাই সন্তুষ্ট। এটার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সরকারের দিক থেকে চিকিৎসাসেবা দেওয়ার যে উদ্যোগ, যেভাবে তত্ত্বাবধান করা হচ্ছে সেটি সন্তোষজনক।
(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২১)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








