E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজধানীতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

২০২১ ডিসেম্বর ২৭ ১৮:৫৫:৩৩
রাজধানীতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপির গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিঞাকে গোয়েন্দা মিরপুর বিভাগে, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইদ আল মামুনকে অফিসার ইনচার্জ করে গেন্ডারিয়া থানায় এবং রুপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. আহাদ আলীকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পল্লবী থানায় বদলি করা হয়েছে।

অন্য এক আদেশে ডিএমপির পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক খন্দকার ইফতেখার হোসেনকে ট্রাফিক রমনা বিভাগে এবং ট্রাফিক রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেনকে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test