E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

২০২১ ডিসেম্বর ২৯ ০৯:৪৫:২৬
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় ১০ হাজার ৫৪৫ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করার কথা জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test