কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
স্টাফ রিপোর্টার : নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ সকল যাত্রী সাধারণের সুবিধার্থে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আধুনিক ও সবার ব্যবহারযোগ্য এমন একটি গণশৌচাগার আজ চালু করা হয়েছে ।
রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণশৌচাগারটি উদ্বোধন করেন।
নতুন নির্মিত এ শৌচাগারটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ডওয়াশিং পয়েন্টস, শাওয়ার, নিরাপদ পানির সুবিধা, ২৪/৭ বিদ্যুৎ সুবিধা, বাইরে সিসিটিভি ক্যামেরা, পেশাদার ক্লিনার ও নারী কেয়ারটেকারের সুবিধা রাখা হয়েছে।
গণশৌচাগারটি পরিবেশবান্ধব করতে, শৌচাগারটিতে সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয়েছে। পানির উৎসের টেকসই বিকল্প হিসেবে শৌচাগারটিতে রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম (আরএইচএস) স্থাপন করা হয়েছে।
এছাড়াও, সহজে ও নিরাপদে শিশুদের বুকের দুধ পান করানো মায়েদের জন্য শৌচাগারটিতে রয়েছে ব্রেস্টফিডিং চেম্বার।
ব্যবহারবান্ধব এ গণশৌচাগারটি ওয়াটারএইড ও বাংলাদেশ রেলওয়ের যৌথ প্রয়াসে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের (পূর্ব জোন) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড অ্যাম্বাসির হেড অব করপোরেশন ও ডেপুটি হেড অব মিশন সুজান মুলার ও ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, এমপি বলেন, আমাদের পরবর্তী টার্গেট পঞ্চগড় ও ঈশ্বরদী রেল স্টেশনে একই মানের আরোও ২টি পাবলিক টয়লেট স্থাপন করা যা আগামী বছর উদ্বোধন হবে বলে আশা করছি। আমাদের এই কাজে ওয়াটারএইড বাংলাদেশ আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে যার জন্য ওয়াটারএইড বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি।
এ নিয়ে ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, “সারা দেশে উচ্চমান সম্পন্ন হাইজিন সুবিধাসহ আরো উদ্ভাবনী ও বহুবিধ ব্যবহার উপযোগী গণশৌচাগার তৈরির জন্য ওয়াটারএইড বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। যাত্রী সাধারণ, বিশেষ করে নারী ও মেয়েদের স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাব ঘোচাতে কমলাপুরের নব নির্মিত এ গণশৌচাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।”
চলতি বছরের শুরুতে ওয়াটারএইড ও বাংলাদেশ রেলওয়ে গণশৌচাগার তৈরির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। পরবর্তীতে, আগস্ট মাসে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। রেলে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষের ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সুবিধার উন্নয়নে বিভিন্ন কারিগরি সুবিধা প্রদান করাই ওয়াটারএইডের মূল লক্ষ্য। সবার জন্য স্বাস্থ্যসম্মত ও আধুনিক গণশৌচাগার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৪২টি গণশৌচাগার নির্মাণ ও এর রক্ষণাবেক্ষণ করছে ওয়াটারএইড।
(বিজ্ঞপ্তি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








