আগামী শীতকালীন অধিবেশনে সাংবাদিক সুরক্ষা আইন উত্থাপন হবে
স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি 'গণমাধ্যমকর্মী আইন' প্রণয়নে ইতোমধ্যে আইনমন্ত্রী সাক্ষর করেছেন। জাতীয় সংসদের আগামী শীতকালীন অধিবেশনে আইনটি উত্থাপন করা হবে।
রবিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের (চবিসাফ) মিলনমেলা ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আইনটি পাশ হলেই আশা করি যারা ভালো মানের প্রিন্ট, ইলেকট্রনিক, রেডিও ও অনলাইন মিডিয়ায় কাজ করছেন, তাদেরকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট থেকে দুস্থ সাংবাদিকদের নানা ধরনের সহায়তা দিয়ে থাকেন। এতদিন অসুস্থ হলে সাংবাদিকদের সহায়তা দেওয়া হতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে দুস্থ সাংবাদিকদের পরিবারের সদস্যদের মেধার ভিত্তিতে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। চূড়ান্ত ট্রাস্টে এটা অনুমোদন হলেই শিক্ষাবৃত্তি কার্যকর করা হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা সাংবাদিকদের জন্য কিছুই করেননি। প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব৷ বঙ্গবন্ধু প্রেস ক্লাব তৈরি করেছেন, তার কন্যা শেখ হাসিনা ২১ তলা ভবন করে দিচ্ছেন। প্রেস ক্লাবের ২১ তলা ভবনের পরিকল্পনা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হচ্ছে।
ড. হাছান মাহমুদ বলেন, আজকে দেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেকেরই পছন্দ নয়। দেশ এগিয়ে যেতে হলে, রাজনৈতিক স্তিতিশীলতা প্রয়োজন। অবশ্যই সরকারের সমালোচনা হবে। কিন্তু সমালোচনা যেন এমন না হয়, যাতে দেশটা ‘দেশ বিরোধীদের’ হাতে চলে যায়। যারা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সাংবাদিক মইনুল আহসান বুলবুল প্রমুখ। এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০২২)
পাঠকের মতামত:
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৪ অক্টোবর ২০২৬
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
-1.gif)








