ঢাকার যানজটে ‘হয়রান’ যুক্তরাষ্ট্রের কাউন্সিলর আজরিন
স্টাফ রিপোর্টার : প্রথম বাংলাদেশি আমেরিকান অভিবাসী হিসেবে নির্বাচিত ডালাস সিটি কাউন্সিলর আজরিন আওয়াল বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের একজন সিটি কাউন্সিলর হিসেবে সেখানকার একাধিক মিটিং বাংলাদেশে বসে অনলাইনের মাধ্যমে করেছি। নিজের দেশে বসে সেখানকার মিটিং করতে পারা আমার কাছে একটা ভালোলাগার বিষয়। কিন্তু আমি বাংলাদেশে এসে ট্রাফিক জ্যামে (যানজটে) হয়রানির শিকার হয়েছি।
শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুব সহযোগিতার বিষয়ে’ আলোচনা সভার আয়োজন করে বাংলা বিপ্লব।
আজরিন আওয়াল বলেন, আমি বাংলাদেশের মেয়ে, কিন্তু বড় হয়েছি আমেরিকায়। বিদেশে বসে চিন্তা করতাম, আমি বাংলাদেশে থাকলে কী করতাম। দেশের প্রতি আমার দায়িত্ববোধ নিয়ে চিন্তা করি।
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই সিটি কাউন্সিলর বলেন, সম্পূর্ণ একটা বিদেশি সংস্কৃতিতে বড় হয়ে বাংলা ও আমেরিকা দুই সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য করা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। সেখানে বড় হয়েও বাংলাদেশি সংস্কৃতি লালন করা, বাংলায় কথা বলা- এসবের পেছনে পরিবারের একটা ভূমিকা রয়েছে। যা আমার পরিবার পালন করেছে। আমি সেখানে বসে বাংলাদেশকে অনুভব করি।
আলচনা সভায় বাংলা বিপ্লবের সভাপতি সাকিব আলী বলেন, আজরিন বাংলাদেশি হয়ে বিদেশের মাটিতে সিটি কাউন্সিলর হয়েছেন। আমরা তো বাংলাদেশে ভোটই দিতে পারি না। আমাদের দেশে তো নির্বাচনই হয় না। সেই জায়গা থেকে আমাদের দেশের প্রতিটি তরুণকে আজরিনের জায়গায় আসতে হবে। আমাদের তরুণদেরকেও নির্বাচন করে জিতে নেতৃত্বে আসতে হবে।
যেসব তরুণ বিদেশের মাটিতে ভালো অবস্থান তৈরি করছেন, তাদের সঙ্গে বাংলাদেশের তরুণদের সম্পর্ক স্থাপন করে একসঙ্গে দেশের জন্য কাজ করার আশ্বাস দেন সাকিব আলী।
(ওএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








