‘প্রধানমন্ত্রী মেট্টোরেল দিয়েছেন, বাণিজ্য মেলার ভেন্যুও দিবেন’
চট্টগ্রাম প্রতিনিধি : আপনারা জানেন সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেট্রোরেল করার ঘোষণা দিয়েছেন। ইনশাল্লাহ খুব সহসা তিনি চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলার ভেন্যু নির্ধারণ করে দিবেন। সেটি আপনারা খুব সহসা জানতে পারবেন। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
তিনি বলেন, আমি জানি চট্টগ্রামবাসীর দাবি আছে এবং উইমেন চেম্বারের ও দাবি আছে, যাতে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলার একটি ভেন্যু হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পর পাকিস্তানিরা আত্মতুষ্টি করার চেষ্টা করত বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকবেনা। আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন সবক্ষেত্রে পাকিস্তান থেকে পিছিয়ে ছিলাম, আজকের স্বাধীনতার ৫০ বছর পর আমরা সব ক্ষেত্রে পাকিস্তানকে বহুদূর পেছনে ফেলেছি। আমরা মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্যসহ সমস্তসুচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধুর দেশ রচনা সার্থকতা সেখানে, ৩০ লক্ষ শহীদের আত্মদানের সার্থকতা সেখানে, ২ লক্ষ মা বোনের ইজ্জত প্রদানের সার্থকতা সেখানে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশের নেতৃত্ব দেবার সার্থকতা সেখানে সেই পাকিস্তান আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী অকপটে স্বীকার করে আজকের সব সূচকই বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা খাদ্যঘাটতির দেশ ছিলাম আজকে আমরা খাদ্যে উদ্বৃত্তের দেশ। আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, এখন আমরা মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ পৃথিবীর আয়তনের দিক দিয়ে ৯২ তম, কিন্তু আমরা পৃথিবীতে চাল উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, শাক-সবজি উৎপাদনে দ্বিতীয়, আলু উৎপাদনের সপ্তম। আমাদের মাথাপিছু আয় পাকিস্তান কেন শুধু ভারতকেও ছাড়িয়ে গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আজকে দেশ এভাবে এগিয়ে যেতে পারতোনা, যদি এই উন্নয়নের সাথে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে সম্পৃক্ত করা না হতো। দেশ এগিয়ে যাবার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের নারীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় আজকে দুই হাজার ৫৫৪ মার্কিন ডলার। দেশের দুই কোটি মানুষের মাথাপিছু আয় প্রায় ১০ হাজার ডলারের কাছাকাছি। আগামী এক দশকের এর সংখ্যা প্রায় তিনগুণ হবে।
(জেজে/এএস/জানুয়ারি ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
-1.gif)








