E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদে ৯ কর্মকর্তাকে বদলি

২০২২ জানুয়ারি ০৯ ১৮:১১:১৪
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদে ৯ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) বদলির এ প্রজ্ঞাপনের বিষয়ে জানানো হয় পুলিশ সদরদপ্তর থেকে।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপন সই করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে পুলিশ সদরদপ্তরে, সাতক্ষীরা কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মোহাইমেনুর রশিদকে পুলিশ সদরদপ্তরে, মুন্সীগঞ্জ শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে হাইওয়ে পুলিশে ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনারে বদলি করা হয়।

এএসপি পদে বদলিরা হলেন- এসবির সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবালকে কুমিল্লার দাউদকান্দি সার্কেলে, বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহকে ভোলা তজুমুদ্দিন সার্কেলে, বরিশাল আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদকে চট্টগ্রাম নবম এপিবিএনে, ফেনী ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজকে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে ও ঢাকা ১৩ এপিবিনের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টুকে ডিএমপির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test