২৬ মার্চের আগেই প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হবে
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী সমীপে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, ভুয়া মুক্তিযোদ্ধা উচ্ছেদসহ ৮ দফা মৌলিক দাবিতে পেশকৃতব্য স্মারকলিপির স্বাক্ষর সংগ্রহ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধার স্বাক্ষরসম্বলিত স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হবে।
অদ্য ১৩ জানুয়ারী একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী কমিটির সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, বীর মুক্তিযোদ্ধা জুলকারনাইন ডালিম, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সারওয়ার জাহান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা রেখারাণী গুণ, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার। ঢাকার বাইরে থেকে সভার সিদ্ধান্তের সাথে ঐকমত্য প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা বাহারউল্লাহ মজুমদার।
স্মারকলিপির ওপর দেশের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রবল আস্থার প্রতিফলন ঘটায় এবং এর ওপর তাদের স্বাক্ষর করার ক্ষেত্রে বিপুল আগ্রহ পরিলিক্ষত হওয়ায় সভায় গভীর স্বস্তি প্রকাশ করা হয়। স্বাক্ষরকর্মের সর্বশেষ চূড়ান্ত সময়সীমা নির্ধারণের পক্ষে বাস্তব কারণ হলো, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্মারকলিপির কপি পৌঁছনোর সমস্যা, অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা অশীতিপর বৃদ্ধ ও অসুস্থ, ফলে তাদের পক্ষে দূরবর্তী কোথাও গিয়ে স্মারকলিপিতে স্বাক্ষর করা কঠিন, দেশের বিভিন্ন প্রান্তে ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন নিয়ে অনেকেই ব্যস্ত, দেশব্যাপী নতুন করে করোনার প্রাদুর্ভাব শুরু ইত্যাদিহেতু স্বাক্ষর সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত অব্যাহত গতিতে চলবে। স্বাক্ষর সংগ্রহ সমাপ্ত হলে স্বাক্ষরিত স্মারকলিপির মূল কপি ডাক অথবা কুরিয়ার সার্ভিস যোগে আমাদের সংগঠনের ঠিকানায় পাঠাতে হবে।
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের এযাবতকালের মধ্যে এ ধরনের একটা পদক্ষেপ ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বিধায়, এ পদক্ষেপ ও প্রক্রিয়ার সাথে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা সম্পৃক্ত থেকে ইতিহাসের সাক্ষী হতে চান বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। এ জন্য প্রচুর সময় নিয়ে আমরা সবাইকে সঙ্গী করে চলতে চাই।
দেশের বিভিন্ন প্রান্তে বেশকিছু বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান স্বতঃস্ফূর্তভাবে স্মারকলিপির ওপর স্বাক্ষর সংগ্রহ অভিযানে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সভায় তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পূর্বেই বলা হয়েছে যে, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের পরিবারের যেকোনো সদস্য স্মারকলিপিতে স্বাক্ষর করতে পারবেন।
পরিশেষে সভায় ইতিহাস সৃষ্টিকারী এ যুগান্তকারী পদক্ষেপকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দেশের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, বিশালসংখ্যক বীর মুক্তিযোদ্ধার স্বাক্ষরে যদি স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে পেশ করতে পারা যায়, তাহলে নিশ্চিত বলা যায় যে, তিনি অবশ্যই স্মারকলিপির দাবিসমূহ মূল্যায়ন করবেন। এ কারণেই সবাইকে স্বাক্ষর প্রদান করতে হবে।
যারা এখনো স্মারকলিপির কপি পাননি, তারা ইমেইল, হোয়াট্সআপ ও ইমো নং পাঠিয়ে স্মারকলিপির কপি সংগ্রহ করতে পারেন। ঢাকায় অবস্থানরত বীর মুক্তিযোদ্ধারা আমাদের কেন্দ্রীয় কার্যালয় ২২ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ২য়তলা, মতিঝিল, ঢাকা, এ ঠিকানায় এসে স্মারকলিপির কপি সংগ্রহ অথবা স্মারকলিপিতে স্বাক্ষর করে যেতে পারেন।
(এ/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা দিল স্পেন
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
২৪ অক্টোবর ২০২৬
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
-1.gif)








