E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৫১

২০২২ জানুয়ারি ১৫ ১০:৩৮:১২
ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৫১

স্টাফ রিপোর্টার : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১৫ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০২ পিস ইয়াবা, ৯৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ টি মামলা দায়ের করা হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test