E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

২০২২ জানুয়ারি ২৭ ১১:০৫:২২
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৭৪ জনের কাছ থেকে ৬ হাজার ৬০৫ পিস ইয়াবা, ৪২৩ গ্রাম ১২০ পুরিয়া হেরোইন, ৭০ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test