‘রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে’
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধারে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি দলীয় দপ্তর ও সরকারের ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে— সে বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণে দুর্নীতি হয়েছে কি না তা সরকারি বিভিন্ন সংস্থা খুঁজে বের করতে পারে। রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধারে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের জন্য আগের জেলা প্রশাসক ৫৫৩ কোটি টাকা প্রাক্কালন দাম নির্ধারণ করলেও বর্তমান জেলা প্রশাসক ১৯৩ কোটি টাকা দাম নির্ধারণ করেছেন। বর্তমান বাজার দর ধরে নাকি এ দাম নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে আমার ভাইকে লাভবান করতে তার নিজের জমি অধিগ্রহণ করা হচ্ছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সেখানে আমার বড় ভাইয়ের জমি থাকলেও বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের বিষয়টি জানতে পেরে আগেই তিনি সেই জমি বিক্রি করে দিয়েছেন। সেখানে আমার বা আমাদের পরিবারের কোনো সদস্যের জমি নেই।
দীপু মনি বলেন, চাঁদপুরের একটি রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে। যখনই আমার নিজ এলাকায় বড় ধরনের প্রকল্প হাতে নেই তখনই তারা নানা ধরনের ষড়যন্ত্র করে তা বন্ধ করার চেষ্টা চালায়। নদী ভাঙন এলাকা সেটি ভেঙে যাবে বলে নানা অপপ্রচার চালায়। রাজনৈতিক দলে প্রতিযোগিতা রয়েছে। সেটি আমার দলেও রয়েছে। তবে, সে জন্য প্রতিহিংসাপরায়ণ হওয়া ঠিক না। সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা তদন্ত করলে বেরিয়ে আসবে। সরকারি সব সংস্থাকে তদন্ত করার দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণ করতে গিয়ে প্রশ্ন উঠেছে তাই এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখতে পারি। তবে, সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ তদন্ত করলে তা বির্তক থাকবে না। যারা অপপ্রচার চালাচ্ছে সেসব ব্যক্তি ও গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
(ওএস/এএস/জানুয়ারি ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








