E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

২০২২ জানুয়ারি ২৮ ১১:৫২:২২
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোর ছয়টা থেকে শুক্রবার (২৮ জানুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ৫৯ জনের কাছ থেকে ৬ হাজার ৫৭২ পিস ইয়াবা, ৬০৫ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৭৯০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(ওএস/এএস/জানুয়ারি ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test