বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুও ১৯৭৫ এর ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া -মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, আওয়ামী লীগরে উপদষ্টো মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজি, প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ, শেখ জুয়েলের সহধর্মীনি শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফারহান নাসের তন্ময় , গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক , সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট সচিব গণ, পরিবারের সদস্য, স্বজনরা উপস্থিত ছিলেন।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটবোন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে দাদা শেখ লুৎফর রহমান ও দাদী শেখ সায়েরা খাতুনের কবর জিয়ারত করেন। পবিত্র ফাতেহাপাঠ শেষে প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যরা তাদের জন্য দেয়া মোনাজাত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দাদী শেখ সায়েরা খাতুনের ৪৭ তম মৃত্যু বার্সিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টা ১৭ মিনিটে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে পৌঁছান।
এ দিন বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে প্রধানমন্ত্রীর দাদী শেখ সায়েরা খাতুনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের অয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে সমাধিসৌধ প্রাঙ্গনের বাস ভবন থেকে মিলাহ মহফিলে অংশ নেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, বঙ্গবন্ধুর পিতা, মাতা ও ৭১ এর বীর শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এ মিলাদ মহাফিলে। এ সময় দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধিও কামনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়।
(টিকেবি/এসপি/মে ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








