E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সীমান্তে উত্তেজনা, চলছে বিজিবি-বিজিপি’র পতাকা বৈঠক

২০২২ অক্টোবর ৩০ ১২:৪৬:০৮
সীমান্তে উত্তেজনা, চলছে বিজিবি-বিজিপি’র পতাকা বৈঠক

স্টাফ রিপোর্টার : সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বৈঠক শুরু হয়। টেকনাফের শাহাপরীর দ্বীপে হচ্ছে বৈঠক। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মাহমুদ ইফতেখার। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ১১ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক পুলিশ কর্নেল ইয়ে ওয়াই শো।

আলোচনা শেষে বিকেলে ব্রিফিং করে বৈঠকের বিষয়ে জানাবেন দুই দেশের প্রতিনিধি দলের প্রধানরা।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test