E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আবারও রসিক মেয়র জাপার মোস্তফা

২০২২ ডিসেম্বর ২৮ ০০:৪৪:১১
আবারও রসিক মেয়র জাপার মোস্তফা

স্টাফ রিপোর্টার : রংপুর সিটি করপোরেশনে (রসিক) আবারও মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test