‘তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি চিঠি দিলে আলোচনা করে দেখতাম’
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) সংলাপের প্রস্তাব দিয়ে বিএনপিকে দুই দফা চিঠি পাঠিয়েছে। তবে দলটি ইসির সংলাপে অংশ নেয়নি। আবারও বিএনপিকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি। এর পেরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা বিভিন্ন সভা-সমাবেশ ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে জানিয়েছেন, ইসি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা ভেবে দেখবেন।
বিএনপির এমন বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, ‘এ বিষয়ে (তত্ত্বাবধায়ক সরকার) তারা (বিএনপি) আমাদের কিছু বলেননি। এটি যদি আমাদের চিঠি দিয়ে তারা বলতেন, তাহলে আমরা আলোচনা করে দেখতাম।’ বুধবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইসি মো. আলমগীর বলেন, ‘উনারা (বিএনপি) তো এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। কমিশন গঠনের পরে সব রাজনৈতিক দলের সঙ্গেই তো আমাদের কাজ। প্রত্যেকটা দলের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হবে। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবো। এটিই আমাদের কাজ।
তিনি বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে, উনার (বিএনপি) আসেনি। আরেকবার চিঠি দেওয়া হয়েছে, তবুও আসেনি। আমরা তৃতীয়বার চিঠি দিলাম, যদি তারা আসেন... আলোচনা করেন..। আর উনাদের রাজনৈতিক বক্তব্যের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই, সেটি চিঠিতেও বলা আছে।’
মো. আলমগীর বলেন, ‘রাজনৈতিক দল তো স্বাধীন। দেশের প্রচলিত আইন অনুযায়ী- যেকোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন। উনারা যদি মনে করেন যে, আমরা এ বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী, সেটি আমাদের বললে আমরা বসবো। যদি আমরা দেখি আলোচনা করা যেতে পারে, তাহলে আলোচনা করুক। আমাদের কিছু করণীয় থাকলে অবশ্যই শতভাগ চেষ্টা করবো তা করার জন্য।’
নির্বাচনে আসা না আসা রাজনৈতিক দলের বিষয় জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে জোর করে নির্বাচনে আনার আইনগত অধিকার ইসির দেওয়া হয়নি। কোনো দল কৌশলগত কারণে নির্বাচনে না আসলে কমিশনের কি কোনো ক্ষমতা আছে, তাকে জোর করে আনার? হ্যাঁ, কমিশনের যেটা আইনে আছে, সেটা হলো কোনো দল যদি পরপর দুবার নির্বাচন বর্জন করে, তাহলে তাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে কমিশন। কিন্তু কোনো দল যদি নির্বাচনে না আসে, কমিশনের তো কোনো কিছু করার নেই।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বিষয়টি নজরে আনা হলে তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত আছে। সেটা তো তারা করতেই পারেন। আমরা তো আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আইনগতভাবে যা যা করা সম্ভব, তার কোনোটার চেষ্টার ত্রুটি করছি না।’
বিএনপি নির্বাচনে না এলে অংশগ্রহণমূলক হবে কি না, জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘আমাদের ৪০টি নিবন্ধিত দল আছে। এ বছর যারা নিবন্ধন পাবে, সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করলে সেটাকে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন বলবো। তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই সব দল অংশগ্রহণ করেনি। ওই নির্বাচনগুলো যে অংশগ্রহণমূলক হয়নি, এটা বলা যাবে না।’
খালেদা জিয়ার প্রার্থী হওয়া আইনগত বিষয়
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না, তা আইনগত বিষয় বলে জানিয়েছেন ইসি মো. আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি তো আইনগত বিষয়। আইন কী বলে? যোগ্যতা-অযোগ্যতা নির্ভর করবে, যখন উনি প্রার্থী হয়ে আবেদন করবেন তখন। যতক্ষণ পর্যন্ত উনি প্রার্থী হওয়ার জন্য কমিশনে আবেদন না করছেন এবং কমিশন বিষয়টি নিয়ে বসে যাচাই করে না দেখছে, ততক্ষণ পর্যন্ত কিছু বলা সম্ভব না। এ মুহূর্তে তো আগ বাড়িয়ে কিছু বলা যাবে না।’
সীমানা পুনর্নির্ধারণ: পক্ষে ৬০, বিপক্ষে ১২৬ আবেদন
ইসি মো. আলমগীর বলেন, খসড়া প্রকাশের পর সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে ১৮৬টি আবেদন পড়েছে। এরমধ্যে ১২৬টা আপত্তি খসড়ার বিপক্ষে, ৬০টি পড়েছে বর্তমান সীমানা বহাল রাখার পক্ষে। পক্ষে থাকলে সেগুলোর শুনানির প্রয়োজন হবে না। বিপক্ষে বা পক্ষে-বিপক্ষে থাকলে সেগুলোর শুনানি হবে।
আরপিও সংশোধন
আরপিও সংশোধনের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘আরপিও কেবিনেটে (মন্ত্রিসভা) আছে। উনারা একটি সভা করেছেন। আরও সভা করবেন।’ গেজেট প্রকাশের পরও নির্বাচন বাতিলের বিষয়টি থাকলে আপনাদের কী সুবিধা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেটা দিয়েছি, সেটা থাকলে সুষ্ঠু নির্বাচন করা অনেক সহজ হবে।’
(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








