গোপালগঞ্জে শেখ কামালের প্রতি জন্মদিনের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী তার জন্মস্থান গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে তাঁর জন্মদিন উদযাপনের অনুষ্ঠানমালা শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের সময় গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় শেখ কামালের প্রতিকৃতি।
শনিবার সকাল সাড়ে ৯ টায় শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এরপর পুলিশ সুপার আল-বেলী অফিফা শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর জেলা আওয়ামী লীগের সভাপাতি মাহাবুব আলী খানের নেতৃত্বে জেলা আওয়ামীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল, সরকারি বঙ্গবন্ধু কলেজ, জেলা করাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা, যুবউন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়নবোর্ড, প্রাণি সম্পদ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।সকাল সাড়ে ১০ পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদনের পালা।
এ সময় শহরের শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানাতে আশা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন অভিযান সফল করতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিতরণ করা হয় বৃক্ষের চারা।
সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করেছে জেলা প্রশাসন । এ অনুষ্ঠান থেকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ১৫ শিশু কিশোরের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
এরপর যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জেলাব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বাদ যোহর জেলার সকল মডেল মসজিদ ও অন্যান্য মসজিদে শেখ কামাল রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির, গীর্জা ও ধর্মীয় উপাসনালয়ে শেখ কামালের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে জেলা প্রশাসন ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলাচনা সভা, দোয়া-মোনজাত, প্রার্থনা, সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে দিয়ে শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী গোপালগঞ্জে উদযাপন করা হচ্ছে ।
উল্ল্যে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র। তাঁর মায়ের নাম মহিয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
এছাড়া টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলায় অনুরূপ কর্মসূচীর মধ্যদিয়ে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








