‘শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী’
স্টাফ রিপোর্টার : শেখ হাসিনাকে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। কারণ তরুণ প্রজন্মের শিক্ষা অর্জন, তাদের কর্মোপযোগী করা এবং তাদের সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষাতেও গুরুত্ব দিয়েছেন। গ্রামের স্কুলে এখন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। নারী শিক্ষায় তিনি সবসময় জোর দিয়েছেন। এমনকি জাতিসংঘের অধিবেশনে তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব পদে কেন এখনো নারী আসেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরও বলেন, একবার তাইওয়ান থেকে একজন নোবেল বিজয়ী শিক্ষাবিদ বাংলাদেশে আমার ব্যক্তিগত দাওয়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছিলেন যে, আমরা ভাগ্যবান। কারণ আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি প্রাথমিক থেকে উচ্চতর অর্থাৎ পুরো শিক্ষাখাতের বিষয়ে অবগত রয়েছেন।
সাবেক এই উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং। বরাবরই তার রাজনৈতিক, সামাজিক অস্তিত্বে হুমকি এসেছে। সেসব হুমকি সাহসের সঙ্গ মোকাবিলা করে তিনি এ পর্যায়ে এসেছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গবেষনা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এম এ বায়জীদ এর সভাপতিত্ব অনুষ্ঠান ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবীবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা.কামরুল হাসান খান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.কামাল উদ্দিন আহমদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মাদ রোকনউদ্দিন পাঠান।
(এমএলজি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








