মাছ, মাংস, ডিমের উৎপাদন খরচ কমানো উচিত: প্রাণিসম্পদ মন্ত্রী
স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন মাছ, মাংস ও ডিমের উৎপাদন খরচ কমাতে সরকারের এগিয়ে আসা উচিত। এ পণ্যগুলো ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ইনসেনটিভ (প্রণোদনা) বা নীতি সহায়তা দেওয়া প্রয়োজন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) জন্য কৃষি ব্যবসা পরিকল্পনা, প্রযুক্তি ও বিপণন পরামর্শ এবং বাস্তবায়ন সহায়তার চূড়ান্ত প্রতিবেদনের ওপর যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন।
আব্দুর রহমান বলেন, জিনিসপত্রের দাম বৃদ্ধি। মাছ,মাংস, ডিম ইত্যাদি। এখানে কথায় কথায় একটা কথা চলে আসে সিন্ডিকেশন, সিন্ডিকেট। এরা সম্মিলিতভাবে দাম বাড়ায়, কমায়। এখানে যে একেবারে ঘাপলা নেই তা নয়। সবটুকুতেই ঘাপলা আছে এটাও ঠিক না। আমাদের উৎপাদন খরচের সঙ্গে এটা সাংঘাতিকভাবেই প্রাসঙ্গিক।
মন্ত্রী আরও বলেন, এখানে সরকারের জায়গা থেকেও এগিয়ে আসা উচিত। কীভাবে উৎপাদন খরচ কমানো যায়, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে যেতে হলে কী কী ইনসেন্টিভ বা পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়গুলো নিয়ে কাজ করার দায়িত্ব সরকারের আছে।
প্রধানমন্ত্রীকে মানবিক চরিত্রের উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি উনাকে আমরা বোঝাতে পারি যে এ ব্যাপারটি মানুষের সুবিধার্থে। যাদের আমরা দায়ী করে থাকি, তারা আসলে কতটা দায়ী। তারা আসলে কতটুকু জড়িত। সেই যায়গাটা সঠিকভাবে চিহ্নিত করে প্রধানমন্ত্রীকে বোঝানো গেলে তিনি নিশ্চয় বুঝবেন।
নিজেকে শিক্ষানবিশ উল্লেখ করে তিনি বলেন, বিরাট একটা উল্টাপাল্টা জায়গা থেকে, আরেকটা উল্টাপাল্টা জায়গায় আসছি। নিশ্চয় সব বুঝবো। এটাও আমি পারবো। আমার সময় লাগবে।
কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এই সরলতা, আন্তরিকতাকে আপনারা আন্তরিকতা হিসেবেই নিবেন।
প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রকল্পের মূল চেতনা বাস্তবায়ন করলে আমরা সফল হতে পারবো।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত যেটুকু অর্জন করেছে, ভারতের এটুকু অর্জন করতে ১০০ বছর লেগেছে।
মাংসের উচ্চমূল্যকে প্রাণিসম্পদের সীমাবদ্ধতা উল্লেখ করে সচিব বলেন, মাংসের দাম বাড়ার অনেক কারণ আছে। পশু খাদ্য, ভ্যাকসিন অনেককিছু আছে। তবে একটা জিনিস স্পষ্ট, গত কয়েক বছর কোরবানির জন্য বাইরে থেকে পশু আনতে হয়নি।
প্রকল্পটি স্বচ্ছভাবে বাস্তবায়নে জোর দিয়ে সচিব বলেন, কসাইখানা বা অন্য জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না সেটা দেখতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রাব্বানী।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








