‘ভবনটি নিয়ে সতর্ক করেছি, কেউ কথা শোনেনি’
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার রাতে বেইলি রোডের যে ভবনটিতে আগুন লাগে তার স্থপতি মুস্তাফা খালিদ পলাশ।
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, মূলত অফিস হবে জেনে সেই কাঠামোতে ওই ভবনটি তৈরি করা হয়েছিল।
অথচ ভবনটি ব্যবহার করা হয়েছে রেস্তোরাঁ হিসেবে। রাজউক থেকে এ বিষয়ে কোনো অনুমোদন ছিল না।
যে কারণে রেস্তোরাঁ হিসেবে ব্যবহারের সুযোগ-সুবিধা ছিল না ভবনটিতে।
ভবনটিতে আটটি রেস্তোরাঁ, একটি জুস বার (ফলের রস বিক্রির দোকান) ও একটি চা-কফি বিক্রির দোকান ছিল। এ নিয়ে প্রতিনিয়ত উৎকণ্ঠায় থাকতেন এই স্থপতি।
যে কারণে ভবনটি নিয়ে লিখিতভাবে সতর্কও করেছেন, কিন্তু তার কথা মালিকপক্ষের কেউ কানে তোলেননি।
স্থপতি অভিযোগ করেন, ভবনটি নির্দিষ্ট ব্যবহারের ব্যত্যয় হওয়ায় স্থপতি হিসেবে তিনি রিপোর্ট ও এজ বিল্ট ড্রয়িং দেওয়া থেকে বিরত থেকে জমির মালিক, ডেভেলপারকে বারবার লিখিতভাবে সতর্ক করেছিলেন, কিন্তু তার কথা কেউ শোনেনি।
মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘সাত-আট বছর আগে ভবনটির নকশা করেছিলাম অফিসের জন্য। অনুমোদনও হয় বাণিজ্যিক ভবন হিসেবে। কিন্তু এর ব্যবহার শুরু হয় রেস্তোরাঁ হিসেবে। ’
তিনি তথ্য দেন, ‘নিয়ম হলো, অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার পর ভবন ব্যবহার করবে। কিন্তু মালিকপক্ষ সেটি নেয়নি।
অনেক মালিকপক্ষই অর্থলোভের কারণে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া ভবন ব্যবহার করছেন বলে দাবি করেন তিনি।
এ স্থপতি বলেন, রেস্তোরাঁয় ভাড়া বেশি পাওয়া যায়, তাড়াতাড়ি ভাড়া হয়, যা অর্থলোভ ছাড়া কিছু নয়। মানুষের নিরাপত্তার বিষয়টির ধার ধারেন না ভবনমালিকেরা।
তিনি বলেন, ‘এমন ভবনে একটি থেকে দুটি রেস্তোরাঁ থাকতে পারে, কিন্তু চার-পাঁচ গুণ করতে পারে না। এর তো অন্তত একটা নীতিমালা থাকা দরকার! কিন্তু সেটি কি আমাদের আছে? সাধারণত আগুন লাগে দুটি উত্স থেকে। একটি হলো শর্ট সার্কিট, অন্যটা কিচেন থেকে। এখানে যতগুলো রেস্তোরাঁ ততগুলো চুলা ছিল তা নয়। একটি রেস্তোরাঁয় আট থেকে ১০টি চুলা থাকে এবং সেটি উচ্চ ক্ষমতাসম্পন্ন চুলা। সুতরাং চুলা যেখানে যত বেশি, সেখানে আগুন লাগার আশঙ্কা তত বেড়ে যায়। ’
তিনি বলেন, গুগলে যদি সার্চ দেওয়া হয় ‘রেস্টুরেন্ট অ্যারাউন্ড সাতমসজিদ রোড’—এত রেস্তোরাঁ যে লেখা পড়ে শেষ করা যাবে না। আমার জানা মতে হাজারের বেশি রেস্তোরাঁ সেখানে।
বেইলি রোড ট্র্যাজেডির মতো আরও দুর্ঘটনা ঘটতে পারে সতর্ক করে মুস্তাফা খালিদ পলাশ বলেন, ঢাকা শহরে এ রকম রেস্তোরাঁ কালচার গড়ে উঠলেও এর কোনো নীতিমালা তৈরি হয়নি। একই ভবনে যদি অনেক রেস্তোরাঁ থাকে, তবে এ রকম দুর্ঘটনা ঘটতেই থাকবে।
তিনি বলেন, ডেভেলপারকে জিজ্ঞাসা করলে উত্তর আসে, তাদের নাকি ফায়ার লাইসেন্স আছে। কপি চাইলে দিতে পারেন না। রেস্তোরাঁ কেন দিলেন জানতে জমির মালিককে জিজ্ঞেস করলে তারা বলেন, ভাড়া হয় না তো আর কী করব! তখন তাদের হুঁশিয়ারি দেওয়া হয়, ব্যবস্থা না গ্রহণ করলে ভবনের স্থপতি হিসেবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করা হবে।
তিনি বলেন, ‘একজন স্থপতি হিসেবে নিজেকে অসহায় না ভেবে গত মাসে বেইলি রোড এলাকার ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন মাস্টারকে এ বিষয়ে অবগত করি। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানান। আমার ঘনিষ্ঠ ফায়ার ডিপার্টমেন্টের সাবেক ডিজিকেও তার ক্ষমতা প্রয়োগের জন্য অনুরোধ করি। তিনি তার সাধ্যমতো তা করবেন বলে জানান। আজ আবার স্টেশন মাস্টার সাহেবকে বিস্তারিত তথ্যসহ লিখলাম। দেখা যাক কী হয়। ’
স্থপতি বলেন, ‘প্রতিবার যখন আগুনের ঘটনা ঘটে, কমিটি হয়। কিন্তু এরপর আর কিছু হয় না। আমি মনে করি, নীতিমালা ও তদারকি জরুরি, যেভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করা হয়েছে। প্রয়োজনে তৃতীয়পক্ষকে তদারকির দায়িত্ব দেওয়া যায়। ’
প্রসঙ্গত, দেশের অগ্রগণ্য স্থপতি, চিত্রশিল্পী ও সংগীতশিল্পী মুস্তাফা খালিদ পলাশ ডেলভিসটা ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা এবং ভিসতারা আর্কিটেক্টসের প্রধান স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে তিনি স্থাপত্যবিষয়ক পত্রিকা ‘ডট’-এর সম্পাদক। দেশের অসংখ্য নান্দনিক ভবন তৈরি হয়েছে তার হাত ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা সিটি, বসুন্ধরা কনভেনশন সেন্টার, ওয়েস্টিন হোটেল, ইউনিক ট্রেড সেন্টার, জিপি হাউস, মোবিল হাউস, বাংলালিংক হেডকোয়ার্টার, রবি হেডকোয়ার্টার, ল্যাবএইড হাসপাতাল ও চট্টগ্রামের র্যাডিসন হোটেল।
(ওএস/এএস/মার্চ ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
-1.gif)








