‘এলাকা ভিত্তিক প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন ডিসিরা’
স্টাফ রিপোর্টার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেছেন, এখন থেকে জেলা প্রশাসকরা প্রকল্পের জন্য প্রস্তাব দিতে পারবেন। সরকার সেগুলো বিবেচনা করবে।
সোমবার (০৪ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিসংখ্যান, পরিকল্পনা বিভাগের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন আমার জন্য নতুন অভিজ্ঞতা। তাদের বার্তা দিয়েছি যে, একটি সরকারের উন্নয়নের যে প্রক্রিয়া সেটা বাস্তবায়ন হয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে। সরকার শুধু সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে। সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইচ্ছা বাস্তবায়নে আরও বেশি মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, আমাদের দেশের মানুষ সরকার বলতে মূলত ডিসিদেরকে বোঝে। তাদের কাজগুলোই মানুষের কাছে সরকারের ভালো কাজ হিসেবে বিবেচিত হয়। এজন্য তাদেরকে জনবান্ধব হতে অনুরোধ করেছি।
ডিসিরা প্রকল্প বাস্তবায়নে কি ধরনের সমস্যায় পড়েন এবং জনবান্ধব প্রকল্প নেওয়ার বিষয়ে কোনো নিদের্শনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকদের কোনো ভূমিকা নেই। তবে আজকে আমরা বলেছি প্রয়োজন ভিত্তিতে এলাকা ভিত্তিক তারাও প্রকল্পের প্রস্তাব দিতে পারেন। সেগুলো সরকার বিবেচনা করবে।
আপনার কাছে কোন বিষয়গুলো চ্যালেঞ্জ মনে হয় এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ বলতে কিছু নেই। রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের জন্য কাজ করবার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। আমিও সেটা মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি পালন করবো। এক্ষেত্রে সকলের সাহায্য সহযোগিতা চাই।
মাঝে মাঝেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাইরে রেখে প্রকল্প নেওয়া হয় সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে আমি মনে করি প্রতিটি প্রকল্প মন্ত্রীর জানা থাকে। তাদের এড়িয়ে গিয়ে কোনো প্রকল্প হয় বলে আমার ধারণা নেই। মনেও করি না।
এর আগে রবিবার (০৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনের জেলা প্রশাসক(ডিসি) সম্মেলন-২০২৪ এর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য পণ্য বহুমুখীকরণ, চামড়াজাত শিল্পের উন্নয়ন ও চামড়া রপ্তানির বিষয়ে গুরুত্ব দেওয়া, রোজার মাস সামনে রেখে তেল, চিনি ও চালের দাম নিয়ন্ত্রণ, প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা এবং সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
এবারের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলে জানা গেছে ।
(ওএস/এএস/মার্চ ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








