ঈদ আর বর্ষবরণ শেষে প্রশান্তি নিয়ে ফিরছে মানুষ
স্টাফ রিপোর্টার : টানা ছুটি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় এবার ঈদ ও বাংলা নববর্ষ পালনে ছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ঈদ শেষ না হতেই বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ উদযাপন পেয়েছিলো ভিন্ন মাত্রা। সংস্কৃতিকর্মীরা বলছেন, এতো লম্বা ছুটিতেও আয়োজনে কোন ভাটা পড়েনি। কারণ মানুষ নিরাপদ বোধ করেছে।
গত রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বাংলা বছর ১৪৩১। এবারের পহেলা বৈশাখের অন্যরকম আবহ। ঈদের ছুটির পরপরই পহেলা বৈশাখ। আর তাই সরকারি বেসকারি চাকরিজীবী, পেশাজীবীরা ৬-৭ দিনের ছুটি পেয়েছেন।
প্রায় ১ সপ্তাহের টানা ছুটির কারণে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ এবার নিজের জন্মস্থান বা গ্রামের বাড়িতেই পহেলা বৈশাখ উদযাপন করতে পেরেছেন। তারা বলছেন, একসাথে ছুটি পড়ায় এবার আনন্দ দ্বিগুন হয়েছে। নতুন বছরের একদিনের ছুটিতে গ্রামে যাওয়া সম্ভব হয় না। এবার পহেলা বৈশাখ তাই অনেক আনন্দের ছিলো।
এবার ঈদে যাওয়া আসাটাও ছিলো নির্বিঘ্ন। দ্রব্যমূল্য সহনীয় থাকায় আরামদায়ক ছিলো পুরো সময়টা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে। সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ঈদ এবং পহেলা বৈশাখের উৎসবে আনন্দে এবার একাকার হয়ে গেছে বাংলার মানুষ উল্লেখ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ঈদের আনন্দ ধর্মীয় উৎসব হলেও এর একটি সর্বজনীনতাও আছে। অন্যদিকে পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অসাম্প্রাদিক উৎসব। কেবল ঢাকা নয় আয়োজনটা ছিলো সারাদেশব্যাপী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পেয়েছি দুটো উৎসব একসঙ্গে মিলে ধনী, গরিব, নারী-পুরুষ সব শ্রেণিপেশার মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন তৈরী হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, বাঙালির সম্প্রীতি ফুটে উঠেছে সারা দেশে। শোভাযাত্রা মানুষকে মানুষের পাশে আনে। আশার কথা হলো এটা এার ঢাকায় সীমাবদ্ধ নেই। পহেলা বৈশাখ উপলক্ষ্যে গ্রামে এবার মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলাসহ নানা আয়োজন ছিলো।
তিনি বলেন, বাঙালি আত্মপরিচয়কে নিজে ধারণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে সেটি প্রবাহিত করার কাজটি এই দিনগুলোর মধ্য দিয়ে হয়। এই দিনগুলো নিজে উদযাপন করুন এবং পরিবারের মানুষদের উদযাপনের ধরণগুলো শেখান। মনে রাখতে হবে শেকড়কে ভুলে কেউ বড় হতে পারে না।
(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- জুলাই হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক
- ট্রাম্পের সব দাবিই ‘মিথ্যা’
- ‘আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই’
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত
- রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
- নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল
- বিশ্বকাপের আগে কোচ রেনার্ডকে ছাঁটাই করল সৌদি আরব
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- ‘গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কাজ করছে’
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
- হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা
- ‘পাঁচ হাজারের বেশী বাঙালি লন্ডনে এক বিক্ষোভ সভায় মিলিত হয়’
- সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
- গোপালগঞ্জের জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা
- চাটমোহর থানায় নবাগত ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
- সীমান্তে উদ্ধার হল কোটালীপাড়ার রতিকান্তের গুলিবিদ্ধ লাশ
- চিলাহাটি স্থলবন্দর: উত্তরবঙ্গের ভাগ্য বদলের প্রধান চাবিকাঠি
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি আটক
- শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী
- রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও টুল বক্স বিতরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
১৮ এপ্রিল ২০২৬
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
-1.gif)








