‘বঙ্গবন্ধু গ্রেপ্তারের পর হানিফ ভাইয়ের বাড়িতে দীর্ঘদিন ছিলাম’
স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে স্মৃতিচারণ করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ও তাঁর পরিবারেরও স্মৃতিচারণ করেন।
আজ শনিবার সকালে বঙ্গবাজারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাঈদ খোকন এখানে আছেন। ১৯৫৪ সালে আমার বাবা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। তখন ১৪ দিনের নোটিশ দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তখন ৭৯ নাম্বর নাজিরা বাজার যেখানে সাঈদ খোকনের বাবা থাকতেন, সে বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম। পুরান ঢাকার সঙ্গে আমাদের সব সময় একটা সম্পর্ক রয়েছে।’
পুরান ঢাকার সঙ্গে নিজ পরিবারের নাড়ির টান রয়েছে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'আমার ছোট বোন শেখ রেহানার জন্ম হয়েছে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে। সে সম্পূর্ণ এই পুরান ঢাকার মানুষ। কাজেই পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নাড়ির টান আছে। এই অঞ্চলের মানুষ ভালো থাকুক সেটাই আমাদের লক্ষ্য।
২১ আগস্টের নির্মম গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২১ আগস্ট ঢাকার মেয়র হানিফ ভাই আমাকে মানবঢাল রচিত করে বাঁচিয়েছেন। গ্রেনেডটা ট্রাকের পাশে এসে পড়ে, এর সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথার উপর এসে পড়ে। তাঁর মাথা থেকে রক্ত আমার গায়ে পড়ছিল। এতকিছুর পরেও আমার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি হানিফ ভাই।’
তিনি বলেন, আইভি রহমানসহ আমাদের ২২ জন নেতাকর্মী সেদিন জীবন দিয়েছেন। আমরা বেঁচে গিয়েছিলাম। হানিফ ভাইর আত্মার মাগফেরাত কামনা করি। যারা মারা গিয়েছিলেন সবার আত্মার মাগফিরাত কামনা করি। তাদের কথা স্মরণ করি।
(পিআর/এসপি/মে ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
-1.gif)








