সৌদিতে ৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
স্টাফ রিপোর্টার : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত সৌদি আরবে ৮ জন হজযাত্রী মারা যান। তারা সকলেই পুরুষ। ৬ জন মক্কায়, ২ জন মদিনায় মারা যান।
হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে বলা হয়েছে, পবিত্র হজ পালনে গিয়ে মারা যাওয়ারা হলেন- কক্সবাজার জেলার মহেশখালীর জামাল উদ্দিন (৬৯), তার আইডি নং ১০১৯০৪৮ এবং পাসপোর্ট নং এ ১১২০৬৯০৮। তিনি মারা যান ২৬ মে। কুমিল্লার নোয়াপাড়ার কোতোয়ালি মডেল থানার মো. আলী এমাম ভূঁইয়া (৬৫), পিলগ্রিম আইডি নং ০০৭ ১২৮২ এবং পাসপোর্ট নং এ০৮৪০০৫৪১। তিনি মারা যান ২৬ মে। ঢাকার ফরিদাবাদের মো. শাজাহান (৪৮), পিলগ্রিম আইডি নং ১৪৮৯১৫৭ এবং পাসপোর্ট নং এ০৭৯৬১৮৪০। তিনি মারা যান ২৫। রাওজানের (চট্টগ্রাম) মো. ইদ্রিস (৬৪), তার আইডি নং ০১৭৪০৩৪ এবং পাসপোর্ট নং এ০৫৮৬৯৬৮৪। তিনি মারা যান ২৩ মে।
বুলেটিনে আরও জানানো হয়, মো. মুর্তজুর রহমান খান (৬৪), তার আইডি নং ১৪২২০১০ এবং পাসপোর্ট নং এ ১৩১৩১৭৯১ চরছরিয়া, চুরাইন, পি.এস. নবাবগঞ্জ। জেলা ঢাকা। ২৩ মে মারা যান তিনি। মো. লুৎফর রহমান (৬৫), পিলগ্রিম আইডি নং ৮০৩৯৭০৩ এবং পাসপোর্ট নং এ১২৯৬৯৩৮০ থানা পাড়া, ওয়ার্ড নং- ৫, নাগেশ্বরী, পি.এস.:নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম। তিনি মারা যান ২১-মে। মো. মোস্তফা (৮৯), পিলগ্রিম আইডি নং ০৬৩ ৪০৫১ এবং পাসপোর্ট নং ইজিও ৭৪০৮৪৭ পাওরো চর জংলা, নতুন রাস্তা, ভোলা সদর, পি.এস.:ভোলা সদর, জেলা: ভোলা। তিনি মারা যান ১৮ মে। মো. আসাদুজ্জামান (৫৭), পিলগ্রিম আইডি নং ০৮৩১২২১ এবং পাসপোর্ট নং এ১৩৫৬১০৩৪ সাতাশি, কেন্দুয়া, জেলা নেত্রকোনা।
পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ সময় আজ সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্যানুসারে, সোমবার পর্যন্ত সর্বমোট ৪৬ হাজার ৯৮৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৩ হাজার ২৪১ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১১৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৬টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।
(ওএস/এএস/মে ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








