বর্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্টাফ রিপোর্টার : বর্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাছ আমাদের প্রাণ, এটি আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়। শনিবার (১৫ জুন) গণভবনে আষাঢ় মাসের প্রথম দিনে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, গাছ আমাদের প্রাণ, আমরা শ্বাস-প্রশ্বাস নেই, অক্সিজেন নেই। গাছ যত বেশি আমরা লাগাতে পারবো, আমাদের ফল দেবে, কাঠ দেবে। এগুলো বিক্রি করে অর্থও পাওয়া যাবে। ভেষজ গাছ নানা ধরনের ওষুধ তৈরিতেও কাজে লাগে। কাজেই বৃক্ষ যত বেশি আমরা লাগাতে পারবো- এটি আপনাকে ফল দেবে, খাদ্য দেবে আবার অর্থ উপার্জনের পথও সুগম করবে।
সবাইকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এভাবে আমাদের দেশটাকে যদি আমরা সবসময় সবুজ করে রাখতে পারি তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। সেজন্য সবাইকে আমাদের এভাবেই চিন্তা করতে হবে।
শেখ হাসিনা বলেন, দুর্যোগ প্রতিরোধে গাছ আমাদের প্রথম সুরক্ষা দেয়। উপকূলে সবুজ বেষ্টনী তৈরি করা, ম্যানগ্রোভ তৈরি করা, জলোচ্ছ্বাস থেকে উপকূলকে বাঁচাতে হলে আমাদের ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে।
কোনোভাবেই কৃষি জমি নষ্ট না করা, বিশেষ করে তিন ফসলি জমি যেন নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করে সরকারপ্রধান বলেন, আমরা দেখি যেখানে সেখানে একটা জমি কেনে তার শিল্প কলকারখানা করে। অর্থাৎ কৃষি জমি নষ্ট করে ফেলে। তিন ফসলের জমি সেটা কোনো মতেই নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো শিল্প কলকারখানা করতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র কলকারখানা করে যাতে জমি নষ্ট করতে না পারে সেজন্য আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করছি। এটা করার এক মাত্র উদ্দেশ্য আমার কৃষি জমি রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, আমার লোকসংখ্যা বাড়ছে। নগরায়ণ হচ্ছে, উন্নয়ন হচ্ছে তারপরও কিন্তু তাতে করে ফসলি জমি যেন নষ্ট না হয়। যে জমি আছে সেখানে যেন আমরা খাদ্য উৎপাদন করে নিজেরাই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি।
শেখ হাসিনা বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কারণ আমাদের অর্থনীতির মূল নির্ভরশীল হচ্ছে কৃষির ওপর। কাজেই কৃষি অর্থনীতিকে আমরা উন্নত করে শিল্পায়নের দিকে যাবো। কিন্তু কৃষি বাদ দিয়ে না। কৃষিকে উন্নত করবো এবং কৃষিভিত্তিক শিল্প আমাদের দেশে গড়ে উঠবে।
একই জমিতে বার বার একই ফসল না ফলিয়ে ভিন্ন ফসল ফলানোর পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, এতে জমির উর্বরতা কম নষ্ট হয়।
সেচ কাজে সৌর বিদ্যুৎ নির্ভর করতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেচটাকে সম্পূর্ণভাবে সোলার প্যানেলে (সৌর শক্তি) নিয়ে যেতে চাচ্ছি।
১৯৯৬ সালে সরকারে আসার পর গণভবনে দুই হাজারের মতো গাছ লাগিয়েছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, এর আগের গাছগুলো জাতির পিতার হাতে লাগানো। এরপর আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাই এবং লাগাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে দেখছি ভালোই হয়। হাঁস-মুরগি-গরু-ছাগল সবই আছে আমাদের। তিনি আরও বলেন, এখন গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন সেই সঙ্গে একটি খামার বাড়ি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গাছ লাগানোর জন্য কৃষক লীগ নেতাদের পুরস্কার দেন। এছাড়া প্রধানমন্ত্রী কৃষক লীগের কেন্দ্রীয় নেতাদের হাতে উপহার হিসেবে পুরস্কার তুলে দেন। পরে প্রধানমন্ত্রী গণভবনে আমলকী, কালোজাম ও পলাশ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগ সভাপতি সমীর চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। সঞ্চালনা করেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহরিয়ার।
(ওএস/এসপি/জুন ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








