E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘লঞ্চঘাট ও নৌপথে কোন ধরনের অরাজকতা চলবে না’

২০২৫ জানুয়ারি ১৯ ১৯:০০:৫২
‘লঞ্চঘাট ও নৌপথে কোন ধরনের অরাজকতা চলবে না’

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকা এবং নৌপথে কোন ধরনের অরাজকতা চলবে না।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকা এবং নৌপথে কোনোধরনের অরাজকতা চলবে না।

আজ রবিবার সকালে জেলার হিজলা উপজেলার লঞ্চঘাটে বিআইডব্লিউ টিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম ও হিজলা উপজেলার লঞ্চঘাট থেকে নৌপথে কেবিন ক্রুজারে মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএ’র নবনির্মিত ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তের আরও বলেন, উপজেলাভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরুত্ব সহকারে আরও আধুনিকায়ন করা হবে। নৌপথে যাত্রীদের চলাচল করতে যেন কোনো অসুবিধায় পড়তে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিনসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test