আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা
স্টাফ রিপোর্টার : টঙ্গীর তুরাগ নদের তীরে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে এবারের (৫৮তম) বিশ্ব ইজতেমা। রোববার দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। সকাল সাড়ে ৯টার দিকে তিনি হেদায়েতের বয়ান করেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আছর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানে শুরু হয় নিজামুদ্দিন মারকাজ (মাওলানা সাদ) অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা। এতে অংশ নেন দেশ-বিদেশের তাবলিগ জামাতসহ লাখ লাখ মুসল্লি। আজ সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশ-পাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন।
আখেরি মোনাজাতে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করেন। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন।
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশ্বের পথভ্রষ্ট মুসলিমদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করা হয়। এ সময় লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন ধ্বনি।
রবিবার আখেরি মোনাজাতে শেষ হলো এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার সব আনুষ্ঠানিকতা।
এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হয় তাদের বিশ্ব ইজতেমা।
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাতে শেষ হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর ১২টা ৮ মিনিটে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের।
এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের বেঙ্গালুরুর তাবলিগের শীর্ষ মুরুব্বি ভাই ফারুক। এর তরজমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে ৯টার দিকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়াতি বয়ান করে। পরে সঙ্গে সঙ্গে এর তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এরপর বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। নসিয়তমূলক বক্তব্য শেষে শুরু হয় আখেরি মোনাজাত।
বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আখেরি মোনাজাত। মহান আল্লাহর সান্নিধ্য পেতে, সর্বশক্তিমানের কাছে গুনাহ মাফ চাইতে জানাতে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেন। এ সময় আমিন আমিন ধ্বনিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আখেরি মোনাজাতের সময় টঙ্গীর তুরাগ তীর পরিণত হয় মুসল্লিদের জোয়ারে।
বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মুসল্লি উপস্থিত হয় টঙ্গীর তুরাগ তীরে এ ইমানি মজমায়। ইসলামের মৌলিক বিশ্বাস, ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন এবং আলো আঁধারে অবিরাম ইবাদতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর।
(ওএস/এএস/১৬ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








