E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৪:০৬:১৪
আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আজ ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএস পর্যন্ত বিতরণ পাইপলাইনে লিকেজ মেরামতের কারণে খোলামোড়া, আটিবাজার, কাকাতিয়া, হাজরাতুর ও মাঝেরচর এলাকায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহেও চাপ কম হতে পারে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস।

(ওএস/এএস/১৮ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test