‘দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে ধর্ষণ কমবে’
স্টাফ রিপোর্টার : দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন কমবে বলে মতপ্রকাশ করেছেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান। তিনি বলেন, একসময় বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের প্রবণতা ছিল। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে তা কমানো গেছে। ধর্ষকদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি দিত হবে।
নারী অধিকার আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী মাগুরার আট বছরের শিশুসহ অসংখ্য নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে বিভিন্ন বয়স, শ্রেণি-পেশার কয়েকশ নারী অংশগ্রহণ করেন। এসময় তারা নারী অধিকার আন্দোলন, জিন্দাবাদ জিন্দাবাদ, নির্যাতন ও ধর্ষণকারীদের, শাস্তি চাই শাস্তি চাই, নারী শিশুদের সুরক্ষা দিতে হবে দিতে হবে, ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও স্লোগান দিতে থাকেন।
সম্প্রতি আট বছরের শিশুর ওপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে আর এতে তার জীবন তছনছ হয়ে গেছে। এই ঘৃণ্য কাজের প্রতিবাদ জানানোর জন্য নারী অধিকার আদায়ে সোচ্চার নারী অধিকার আন্দোলন এই মানববন্ধন কর্মসূচি পালন করছে।
তিনি বলেন, বহু প্রকারে, বহুদিন ধরে নারী ও কন্যাশিশু নির্যাতন চলছে। বিচারহীনতা, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরনের ঘৃণ্য কাজ বেড়েই চলছে।
আট বছরের শিশুটির সঙ্গে কৃত অপরাধের বিচারকাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করে অপরাধীদের শাস্তি কার্যকর করবেন, আমরা এই আবেদন জানাচ্ছি। আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি এসব অপকর্ম অত্যাচারের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টাই- যোগ করেন তিনি।
নারী ও শিশুদের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভুবন গড়ে তুলতে তারা ছয়টি দাবি জানান। নারী ও শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা, দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে যথা সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা, শরিয়াহ আইনের মাধ্যমে এই নিকৃষ্ট কাজের বিচার করা যেতে পারে, নারী ও শিশুর প্রতি পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধি প্রয়োগ করা এবং এই দণ্ড প্রকাশ্যে কার্যকর করা যাতে ভবিষ্যতে এ ধরনের অন্যায় কাজ করতে কেউ সাহস না পায়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী অধিকার আন্দোলনের সহ-সভানেত্রী, ঢাকা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান নাঈমা মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক নূরুন্নাহার, লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আফিফা মুশতারী, বিশিষ্ট চিকিৎসক তাহেরা বেগম, ড. শারমিন ইসলাম, বিশিষ্ট লেখিকা নুরুন্নাহার খানম নীরু, সৈয়দা শাহীন আকতার, সাজেদা হুমাইরাসহ নারী অধিকারের নেতারা।
(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







