‘সমালোচনা থেকে শেখার চেষ্টা করছি’
স্টাফ রিপোর্টার : বিভিন্ন পক্ষের সমালোচনা থেকে শেখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
এ সময় সরকার প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার সিন্ডিকেটকে সাপোর্ট করে না। সার্বিক বাজার ব্যবস্থা দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসেছে। বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন পক্ষের সমালোচনা থেকে আমরা শেখার চেষ্টা করছি।
গত ৫ আগস্টের আগে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ছিল উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবির জন্য বরাদ্দকৃত ১২ থেকে ১৪ হাজার কোটি টাকা যথাযথভাবে ব্যবহার করতে চাই। টিসিবি যদি সরাসরি বেশি পণ্য আমদানি করে তাহলে নিত্যপণ্যের দর অনেক বেড়ে যাবে, কারণ ভর্তুকি অনেক বেড়ে যাবে। এ জন্য শিল্পকে কাজে লাগিয়েই আমাদের খাদ্য আমদানি করতে হয়।
তিনি বলেন, দুর্বৃত্তায়নের প্রভাব মাঠ পর্যায়ে কোনো কাজে আসবে না। মানুষ এই দুর্বৃত্তায়নের অবসান করতে চায়। ৪০ লাখ উপকারভোগীর সংখ্যা কমিয়ে আনা হয়েছে; ৫ তালা বাড়ি আছে তারাও টিসিবির কার্ড নিয়ে বসে আছে। সরকারি কর্মকর্তা পরিবারে ৩ টি কার্ড রয়েছে; এসব অযৌক্তিক।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমি ক্ষমতায় থাকাকালীন সময়েই ১ কোটি পরিবারকে সঠিকভাবে যাচাই-বাছাই করে তাদের হাতে পণ্য পৌঁছে দেব। জুন মাসের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।
সভায় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ বলেন, নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। এর জন্য নতুন আবেদনকারী ও পুরাতন ডিলারদের জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। ১ জুলাই থেকে নতুন ডিলারের মাধ্যমে আবার কাজ শুরু করবে টিসিবি।
তেলসহ প্রয়োজনীয় পণ্য সরাসরি টিসিবি আমদানি করবে জানিয়ে তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে টিসিবি। এক পরিবারে একাধিক কার্ড থাকায় অটোমেটিকভাবে অনেকে বাদ পড়েছে। তবে, ফ্যামিলি কার্ডধারী অনেকের পরিচয় নিয়ে জটিলতা আছে; সেসব জুনের মধ্যে নিরসনে কাজ করছে টিসিবি।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে টিসিবি, লাভের জন্য নয়। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে টিসিবি একা নয়, তার জন্য সবাইকে সঙ্গে থাকতে হবে। সিন্ডিকেটসহ সবকিছুর মধ্যেই টিসিবি তার লক্ষ্যে পৌঁছে যাবে, আটকানো যাবে না।
(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ মে ২০২৬
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
-1.gif)








