অবস্থান কর্মসূচি
পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মন্ত্রণালয়ের ‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদে বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, কমিশনের নীতিনির্ধারণী শীর্ষপদ দীর্ঘদিন শূন্য থাকায় স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। ২০১১ সালে কমিশনের জিও প্রদানের ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে যাওয়ার পর থেকে বিদেশে উচ্চশিক্ষায় যেতে বারবার প্রশাসনিক বাধার মুখে পড়ছেন বিজ্ঞানীরা। স্কলারশিপ থাকা সত্ত্বেও অনুমোদন না পাওয়ার অভিযোগ রয়েছে। বিপরীতে, মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিয়মিত বিদেশ সফরে যাচ্ছেন।
বেতন-বৈষম্যের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমতুল্য সুবিধা পেলেও পরে বিজ্ঞানীরা তা থেকে বঞ্চিত হন। নবসৃজিত পদে গ্রেড অবনমন করায় সৃষ্টি হয়েছে আর্থিক ও প্রশাসনিক জটিলতা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কমিশনের মালিকানাস্বত্ব থাকলেও তাদের ভূমিকা খর্ব করার অভিযোগও তোলা হয়।
অন্যদিকে কমিশনের আর্থিক কার্যক্রমে আইবিএএস++ সিস্টেম চাপিয়ে দেওয়ার উদ্যোগ এবং মার্চ মাস পর্যন্ত বেতন বন্ধ থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জনবল সংকট ও পদোন্নতির অভাবেও গবেষণা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেন অংশগ্রহণকারীরা। তরুণ মেধাবীরা পর্যাপ্ত সুযোগ না পেয়ে পেশা বদল করছেন বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।
সংকট উত্তরণে বিজ্ঞানীরা সাত দফা দাবি উত্থাপন করেন—কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসন, উচ্চশিক্ষার অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, বেতনবৈষম্য নিরসন, পদোন্নতি ও নতুন পদ সৃষ্টি, রূপপুরে কমিশনের মালিকানাস্বত্ব রক্ষা, আইবিএএস++ এর বিকল্প পদ্ধতি এবং বিজ্ঞানীদের জন্য বিশেষ ভাতা ও সুযোগ-সুবিধা চালু করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামশাদ বেগম কোরাইশী, রসায়ন বিভাগের প্রধান ড. ইয়াসমিন নাহার জলি, বস্তু বিজ্ঞান বিভাগের প্রধান ড. প্রকৌশলী শেখ মনজুরা হক ও ড. মো. মাহবুবুল হক, ইলেকট্রনিক্স বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং প্রকৌশল ও সাধারণ কার্যনির্বাহী বিভাগের প্রকর্মী-১ মো. কামরুজ্জামান উজ্জ্বল।
(এসকেকে/এসপি/এপ্রিল ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








