E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের আরেক এয়ারলাইনস

২০২৫ মে ১৯ ১৭:৪৯:১৪
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের আরেক এয়ারলাইনস

স্টাফ রিপোর্টার : ফ্লাই জিন্নাহর পর ঢাকা-করাচি রুটে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়ালকে’ সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে বেবিচকের দায়িত্বশীল সূত্র।

সূত্রে জানা গেছে, তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী জিএসএ নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে তারা। শুধু পাকিস্তান নয়, এয়ার সিয়ালের মাধ্যমে পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশের যাত্রীরা।

পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’ (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। কিন্তু যাত্রীসংখ্যা কমে যাওয়া ও আর্থিক ক্ষতির অজুহাতে ওই বছরই পিআইএ রুটটি বন্ধ করে দেয়।

২০১৫ সালে জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে পিআইএর ঢাকা স্টেশনের ব্যবস্থাপক আলী আব্বাসকে আটক করে তাকে পাকিস্তানে ফেরত পাঠায় বাংলাদেশ পুলিশ। ওই ঘটনার পর পিআইএর ঢাকার কার্যালয়ে কয়েক দফা তল্লাশি চালানো হয়। এরই জেরে প্রতিষ্ঠানটি ঢাকার সঙ্গে তাদের ফ্লাইট চালানো বন্ধ করে দেয়।

উল্লেখ্য, ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল।

(ওএস/এসপি/মে ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test